ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

প্রিগোজিনের বিরুদ্ধে মামলা সচল

আন্তর্জাতিক ডেস্ক : বিদ্রোহের ঘটনায় রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলা সচল রয়েছে এবং এই মামলার তদন্ত চলছে।

আরও পড়ুন : পুতিনকে এরদোয়ানের সমর্থন

সোমবার (২৬ জুন) রাশিয়ার দৈনিক কমার্স্যান্ট ও অন্তত তিনটি প্রধান সারির সংবাদ সংস্থা অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ওয়াগনার প্রধানের বিরুদ্ধে মামলার তদন্তের খবর দিয়েছে।

দৈনিক কমার্স্যান্ট বলেছে, ইয়েভজেনি প্রিগোজিনের বিরুদ্ধে করা ফৌজদারি মামলাটি সচল করা হয়েছে ও ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) তদন্ত চালিয়ে যাচ্ছে। রাশিয়ার তিনটি প্রধান সংবাদ সংস্থা— তাস, আরআইএ এবং ইন্টারফ্যাক্স জানিয়েছে, প্রিগোজিনের বিরুদ্ধে ফৌজদারি মামলা চালু করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

মস্কো থেকে সাংবাদিক ইউলিয়া শাপোভালোভা বলেছেন, এই মুহূর্তে, প্রিগোজিনের অবস্থান অজানা। তবে আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে কী ঘটে। এটা বেশ রহস্যময়। এটাকে সম্ভবত রাশিয়ার জাতীয় তদন্ত কমিটি ও গোয়েন্দা সংস্থা এফএসবির ব্যাপক অবাধ্যতা বলা যেতে পারে।

আরও পড়ুন : প্রিগোজিনের পরিকল্পনা জানত যুক্তরাষ্ট্র

সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু লুহানস্কে সম্মুখসারির সৈন্যদের সাথে দেখা করেছেন। চরম অস্থিতিশীলতার মাঝে ইউক্রেনে যুদ্ধরত সৈন্যদের সাথে তার সাক্ষাৎ পদত্যাগের তত্ত্বগুলো উড়িয়ে দিচ্ছে।

দীর্ঘদিন ধরে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের নেতৃত্বদানকারী সামরিক প্রধানদের সাথে প্রকাশ্য দ্বন্দ্বে জড়িয়েছেন ইয়েভগেনি প্রিগোজিন। আগামী ১ জুলাইয়ের মধ্যে তার বাহিনীকে রাশিয়ার সামরিক বাহিনীর কমান্ড কাঠামোর আওতায় আনতে চাওয়ায় তার এই দ্বন্দ্ব প্রকাশ্য বিদ্রোহে রূপ নেয়।

শনিবার ওয়াগনারের যোদ্ধারা অধিকৃত পূর্ব-ইউক্রেন থেকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তভ-অন-দনে ঢুকে পড়েন। তারপর মস্কোর পথে ভরোনেজ হয়ে মূল সড়কপথ ধরে অগ্রসর হতে থাকেন। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় ওয়াগনার কমান্ডার ইয়েভগেনি প্রিগোজিন বেলারুশে চলে যাবেন বলে জানায় ক্রেমলিন।

আরও পড়ুন : ওয়াগনারকে দমনের ঘোষণা দিলেন রমজান

কিন্তু চুক্তিতে পৌঁছানোর পর থেকে ওয়াগনারের এই কমান্ডারের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। জনসমক্ষেও দেখা যায়নি তাকে। ক্রেমলিনের সঙ্গে চুক্তির বিষয়েও তিনি এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

প্রসিকিউটরের কার্যালয়ের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে তাস বলেছে, প্রিগোজিনের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলাটি স্থগিত করা হয়নি। তদন্ত চলমান রয়েছে। রাশিয়ার আইনে এই ধরনের অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তির ১২-২০ বছরের সাজা হতে পারে। সূত্র: রয়টার্স, বিবিসি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হরমুজ প্রণালিতে ২০টির বেশি যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিতে ২০টির বেশি...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা