ছবি : সংগৃহিত
জাতীয়

টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গত পাঁচদিন ধরে চলছে টানা বৃষ্টি। প্রতিদিন সকালে যেন 'নিয়ম করে' শুরু হয় এবং বেলা বাড়ার সাথে বৃদ্ধি পায় বৃষ্টির প্রবণতা। যা একপর্যায়ে মুষলধারে রূপ নেয়।

আরও পড়ুন: তেলবাহী জাহাজে বিস্ফোরণ, দগ্ধ ৫

গতকালও বিকেলের পর রাজধানীতে নেমেছিল ঝুম বৃষ্টি। আজ সকালে বৃষ্টির মাত্রা ছিল কম। তবে আকাশে মেঘ ছিল।

শনিবার (১ জুলাই) দুপুরের পর আকাশ অন্ধকার করে নামে মুষলধারে বৃষ্টি। যা প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা স্থায়ী ছিল। টানা বৃষ্টির কারণে রাজধানীর অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কও তলিয়ে গেছে। তবে সড়কে যানবাহনের সংখ্যা কম থাকায় জলাবদ্ধতার কারণে যানজট দেখা দেয়নি।

খোঁজ নিয়ে জানা যায়, টানা বৃষ্টির কারণে পুরান ঢাকার বংশাল, নাজিমুদ্দিন রোড পানির নিচে তলিয়ে গেছে। জলাবদ্ধতা দেখা দিয়েছে ধানমন্ডি, মিরপুর ১৩, হাতিরঝিলের কিছু অংশে।

আরও পড়ুন: মানুষের ভাগ্য গড়তে এসেছি

আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট যেতে নতুন রাস্তায়, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকা, মোহাম্মদপুরের কিছু অংশ, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকা, গুলশান লেকপাড় এলাকার সংযোগ সড়কের কয়েকটি স্থানে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

সিএনজি চালক দেলু মিয়া বলেন, বৃষ্টি শুরুর কিছুক্ষণ পরেই ধানমন্ডি, শুকরাবাদের কিছু সড়কে পানি জমে যায়। এর মধ্যে গাড়িতে যাত্রী নিয়ে আসার সময় ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যায়। পরে যাত্রী নামিয়ে কিছুদূর গাড়ি ঠেলে নিয়ে আসতে হয়েছে।

পরে গাড়ি স্টার্ট নিয়েছে। হাতিরঝিল হয়ে গুলশানের দিকে আসার সময়ও অনেক স্থানে জলাবদ্ধতা দেখেছি বলেও জানান তিনি।

আরও পড়ুন: সোমবার থেকে কমবে বৃষ্টি

এদিকে হাতিরঝিলের রাস্তায় বিভিন্ন অংশে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ফাঁকা সড়কে দুরন্ত কিশোররা জলকেলিতে মেতে উঠে।

তাদের মধ্যে হাবীব নামে এক কিশোর জানায়, ফাঁকা রাস্তা তেমন গাড়ি চলছে না। এদিকে পানি জমে নদীর মতো হয়েছে তাই আমরা ফুটবল খেলছি। মাঝে মাঝে দুই একটা গাড়ি গেলে ঢেউয়ের মধ্যে লাফ দিচ্ছি আমরা।

রিকশা চালক হাশমত পুলিশ প্লাজার সামনে থেকে লেকপাড় দিয়ে শাহজাদপুর যাচ্ছিলেন। তিনি বলেন, হাতিরঝিলসহ গুলশান লেকপাড়ের রাস্তায় হাঁটু সমান পানি জমেছে।

রিকশায় যাত্রী টানার সময় অন্য গাড়ি পাশ দিয়ে গেলে যাত্রীসহ আমি পুরোটাই ঢেউয়ে ভিজে যাচ্ছি।

আরও পড়ুন: কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী

শনিবার (১ জুলাই) আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহীনুর রহমান জানিয়েছেন, সোমবার থেকে বৃষ্টিপাত কমতে পারে।

তিনি আরও জানান, সেই সাথে বাড়তে পারে ভ্যাপসা তীব্র গরম।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা