জাতীয়

বাসচাপায় প্রাণ গেল ২ নারীর

নিজস্ক প্রতিবেদক : রাজধানীর বিমানবন্দর এলাকায় বাসচাপায় দুই নারী নিহত হয়েছে।

আরও পড়ুন : কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী

শনিবার (১ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মিনারা বেগম (৫৫) ও মনি বেগম (৩৬)।

আরও পড়ুন : কেনিয়ায় ট্রাকচাপায় ১০০ জনের মৃত্যু

নিহত মনি বেগমের স্বামী বাদশা মিয়া জানান, সকালে মেয়ে মিমকে (১৮) সঙ্গে নিয়ে উত্তরার একটি হাসপাতালে যাওয়ার পথে একটি বাস তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি বলেন, আমাদের গ্রামের বাড়ি শেরপুরের শ্রীবর্দী উপজেলায়। বর্তমানে পরিবার নিয়ে দক্ষিণখান গাওয়াইল এলাকায় আমরা বসবাস করছি। আমার স্ত্রী মনি বেগম অন্যের বাড়িতে কাজ করেন।

নিহত মিনারা বেগমের স্বামী আব্দুল হাকিম জানান, বর্তমানে দক্ষিণখান বিদুর বাড়ি এলাকায় আমরা বসবাস করছি।

আরও পড়ুন : জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে

বিমানবন্দর থানার ডিউটি অফিসার মো. মাহবুবুর রহমান বলেন, জিংজিয়ান রেস্টুরেন্টের সামনে কয়েকজন পথচারী রাস্তা পার হওয়ার সময় বিনিময় পরিবহনের একটি বাস ওই দুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে একজন মারা গেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা