ছবি : সংগৃহিত
জাতীয়

তেলবাহী জাহাজে বিস্ফোরণ, দগ্ধ ৫

জেলা প্রতিনিধি: ঝালকাঠি জেলার সুগন্ধা নদীতে ‘সাগর নন্দিনী ২’ নামের একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণে ৫ জন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন: মানুষের ভাগ্য গড়তে এসেছি

শনিবার (১ জুলাই) দুপুরে শহরের পৌরসভার খেয়াঘাট এলাকার সুগন্ধা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- শাকিল (৩৫), ফরিদুল আলম (৫০), ইকবাল হোসেন (২৭), বেলায়েত হোসেন (৩৫) ও মাইনুর ইসলাম হৃদয় (২৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুগন্ধা নদীর পাড়ে অবস্থিত ডিপোতে তেল খালাসের জন্য পেট্রোল ও ডিজেল নিয়ে আসে ‘সাগর নন্দিনি ২’। জাহাজটি নোঙ্গর করা অবস্থায় দুপুরে হঠাৎ বিস্ফোরিত হয়। এতে পুরো জাহাজে আগুন লেগে যায়।

আরও পড়ুন: সোমবার থেকে কমবে বৃষ্টি

সংবাদ পেয়ে ঝালকাঠি ও বরিশাল ফায়ার সার্ভিসের ৫টি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি বলে জানান ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. মহিদুল ইসলাম।

আরও পড়ুন: কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী

তিনি বলেন, জাহাজটিতে মোট ৯ জন কর্মচারী ছিলেন। এর মধ্যে, ৫ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন জাহাজের আরও ৪ কর্মচারী।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা