ছবি : সংগৃহিত
পরিবেশ

সোমবার থেকে কমবে বৃষ্টি

নিজস্ব প্রতিনিধি: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গত পাঁচদিন ধরে চলছে টানা বৃষ্টি। প্রতিদিন সকালে যেন 'নিয়ম করে' শুরু হয় এবং বেলা বাড়ার সাথে বৃদ্ধি পায় বৃষ্টির প্রবণতা।

আরও পড়ুন: মানুষের ভাগ্য গড়তে এসেছি

যা একপর্যায়ে মুষলধারে রূপ নেয়। তবে আগামী সোমবার থেকে বৃষ্টিপাত কমে বাড়তে পারে ভ্যাপসা গরম।

শনিবার (১ জুলাই) এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিসের শাহীনুর রহমান।

আবহাওয়াবিদ শাহীনুর রহমান বলেন, শুক্রবারের (৩০ জুন) তুলনায় শনিবার রাজধানীতে বৃষ্টিপাত কম হয়েছে। এখন রাজধানীর মিরপুর ও এর আশেপাশের এলাকায় বৃষ্টি হচ্ছে।

আরও পড়ুন: ২০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৪ মিলিমিটার। বিকেলে রাজধানীসহ দেশের বেশিরভাগ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

সোমবার থেকে বৃষ্টি কমতে পারে জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন, ওই সময়ে দিনের কোনো বেলা হয়ত একটানা বৃষ্টি হয়ে এরপর এক বা দুই বেলা সামান্য বৃষ্টি হতে পারে। বৃষ্টির কমার সঙ্গে সঙ্গে ভ্যাপসা গরম পড়বে।

শাহীনুর রহমান জানান, বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি এবং বাতাসের গতিবেগ কিছুটা কম। বর্তমানে ঢাকায় বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার। এ কারণে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম লাগছে।

আরও পড়ুন: বাংলাদেশকে সহায়তা দিতে চায় সৌদি

এদিকে গত ৫ দিন ধরে সমুদ্র বন্দরে দেওয়া ৩ নম্বর সতর্ক সংকেত এবং নদী বন্দরে দেওয়া ১ নম্বর সতর্ক সংকেত তুলে নেওয়া হয়েছে।

ফলে সমুদ্রে ও নদীতে মাছ ধরা ট্রলার ও নৌকা স্বাভাবিক চলাচল করতে পারবে বলেও জানান আবহাওয়াবিদ।

আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আরও পড়ুন: রাজধানীতে শতভাগ বর্জ্য অপসারণ

প্রসঙ্গত, উত্তর মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা