ছবি : সংগৃহিত
জাতীয়

এসডিজি অর্জনে সহায়তার আহ্বান

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোকে প্রয়োজনীয় সহায়তার আহ্বান জানিয়েছেন। তিনি প্রতিশ্রুতি অনুযায়ী প্রয়োজনীয় অর্থ ও প্রযুক্তি সরবরাহের জন্য উন্নত দেশগুলোর প্রতি এ আহ্বান জানান।

আরও পড়ুন: ঈদের ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ

শনিবার (১ জুলাই) ঢাকায় সফররত জাতিসংঘের উপ-মহাসচিব আমিনা জে মোহাম্মদের সভাপতিত্বে ফরেন সার্ভিস একাডেমিতে এক সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের এসডিজি শীর্ষ সম্মেলনের আগে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা শীর্ষ সম্মেলন ২০২৩’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আশঙ্কা করছি অর্থায়নে বড় ধরনের সহায়তা না দিলে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জিত নাও হতে পারে। এটা দুর্ভাগ্যজনক যে জাতিসংঘের লক্ষ্যমাত্রা নির্ধারণের আট বছর পরও এসডিজি অর্জনে অর্থায়ন প্রক্রিয়া খুব দ্রুত এগোচ্ছে না।

আরও পড়ুন: টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা

বাংলাদেশের ক্ষেত্রে আমরা খুব ভালো করেছি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এসডিজিকে অত্যন্ত গুরুত্বসহকারে নিয়েছি। আমরা এটিকে আমাদের পুরো সিস্টেমে অন্তর্ভুক্ত করেছি বলেও জানান তিনি।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ তার এসডিজি অর্থায়নের ৮৫ শতাংশ অভ্যন্তরীণভাবে এবং বাকি ১৫ শতাংশ আন্তর্জাতিক সংস্থা থেকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

২০৩০ সালের নির্ধারিত সময়সীমার মধ্যে এসডিজি অর্জনের জন্য আর্থিক প্রবাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক চাপ সৃষ্টির এটাই উপযুক্ত সময় বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন: তেলবাহী জাহাজে বিস্ফোরণ, দগ্ধ ৫

জাতিসংঘের উপ-মহাসচিব আমিনা জে মোহাম্মদ আয়োজিত সেমিনারে জানান, সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য শীর্ষ সম্মেলনে এসডিজির জন্য তাদের গুচ্ছ পরিকল্পনা তুলে ধরতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আখতার হোসেন এসডিজি বিষয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবা নাসরী, অ্যাকশন-এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির এবং ইউনিলিভার বাংলাদেশের পরিচালক শামীমা আক্তার প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন।

আরও পড়ুন: মানুষের ভাগ্য গড়তে এসেছি

সচিব মাসুদ বিন মোমেন বলেন, বাহ্যিক প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশ এসডিজি অর্জনে তার অঙ্গীকারে অবিচল রয়েছে। এর সব মূল বিষয় জাতীয় উন্নয়ন কৌশল এজেন্ডার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এ লক্ষ্যে আমরা জাতীয় সংসদ, শিক্ষাবিদ, সুশীল সমাজ, বেসরকারি খাত, শ্রমিক সংগঠন এবং গণমাধ্যমের অংশীদারদের সঙ্গে নিয়মিত এবং বিস্তৃত আলোচনার মাধ্যমে একটি ‘সামগ্রিক-সমাজ’ পন্থা গ্রহণ করেছি বলেও জানান পররাষ্ট্র সচিব মাসুদ।

আরও পড়ুন: সোমবার থেকে কমবে বৃষ্টি

সচিব এসময় এসডিজি অর্জনের জন্য প্রয়োজনীয় সহায়তা ও প্রযুক্তি ছাড় করার পক্ষে আন্তর্জাতিক জনমতকে একত্রিত করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

হুমায়ুন কবিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা