সারাদেশ

বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করায় মানববন্ধন

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় আওয়ামী লীগ।

আরও পড়ুন: এলপিজির দাম কমল

বৃহস্পতিবার (২ মার্চ) বিকেল ৫টায় মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সৈয়দপুর বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের সৈয়দপুর রেলগেট মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিলে স্থানীয় বিএনপি-জামাতের ইন্ধনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করা হয়। এর প্রতিবাদে ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলার কারণে বোয়ালমারী সদর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ২ মার্চ বিকেল ৫টায় মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সৈয়দপুর বাজারে ওই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সহস্রাধিক লোক অংশ নেয়।

আরও পড়ুন: ন্যাটোতে যোগ দিচ্ছে ফিনল্যান্ড

বোয়ালমারী সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম এম আনোয়ারুল কবির বলেন, 'গত ২৮ ফেব্রুয়ারি সৈয়দপুর রেলগেট মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে ঢাকা থেকে আগত বক্তা জালাল উদ্দীন রুমি ষষ্ঠ শ্রেণির পাঠ্যপুস্তকের বিবর্তনবাদের প্রসঙ্গ তুলে ওয়াজ করেন। এ সময় তিনি বঙ্গবন্ধু সম্পর্কে কটুক্তি করেন। ওয়াজ মাহফিলে উপস্থিত ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালমান হাফিজ ওই বক্তাকে কোরআন-হাদিসের আলোকে বক্তব্য দিতে বললেও তিনি তাতে কর্নপাত করেননি। পরে বিএনপি-জামাতের ইন্ধনে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপর হামলা করা হয়।'

মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুল কবির, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালমান হাফিজ, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চুন্নু শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এস কে মনজুর তুষার, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক এস এম রবিউল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শাহজাহান শেখ প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

আইসিসির প্রেসিডেন্ট সহ দুই কর্মকর্তার ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে ও আদালটির কর্মকর্...

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬

গাজা সিটির একটি জনাকীর্ণ ক্যাফেতে ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘ...

ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে ঢাকাকে ৮ জোনে ভাগ

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছ...

বুধবার ঢাকার যেসব মার্কেট বন্ধ

চলুন জেনে নেওয়া যাক বুধবার (১৯ আগস্ট) রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা