টেকনাফ
সারাদেশ

টেকনাফে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : "ভোটার হব নিয়ম মেনে, ভোট দিন যোগ্যজনে" এ প্রতিপাদ্যকে সামনে রেখে সীমান্ত উপজেলা টেকনাফে ২ মার্চ জাতীয় ভোটার দিবস ২০২৩ পালিত হয়েছে।

আরও পড়ুন: এলপিজির দাম কমল

বৃহস্পতিবার (২ মার্চ) সকাল সাড়ে দশটায় উপজেলা নির্বাচন অফিস এর আয়োজনে দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়।

আরও পড়ুন: প্রয়োজনে চীনের ওপর নিষেধাজ্ঞা

পরে উপজেলা মিলনায়তনের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবসার এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার বেদারুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম।এছাড়া আরো বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), টেকনাফ বিশেষ জোনের ইন্সপেক্টর বিদ্যুৎ বিহারি নাথ, উপজেলা সমাজ সেবা অফিসার দীপক দাশ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. শাহজালাল মজুমদার প্রমূখ।

আরও পড়ুন: মুরব্বিয়ানা করতে পারব না

স্বাগত বক্তব্যে উপজেলা নির্বাচন অফিসার বেদারুল ইসলাম বলেন, রোহিঙ্গা অধ্যুষিত হওয়ায় টেকনাফ উপজেলা সহ দেশের ৩২ টি উপজেলাকে বিশেষ এলাকা হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন । এখানে রোহিঙ্গারা যাতে ভোটার হতে না পারে সেজন্য বিশেষ কমিটির মাধ্যমে খুব সতর্কতার সাথে ভোটার করা হয়। তারপর ও স্থানীয়দের পিতা-মাতা বা অভিবাবক বানিয়ে রোহিঙ্গারা ভোটার হওয়ার চেষ্টা করছেন। এ ব্যাপারে স্থানীয়দের আরো সচেতন হওয়ায় আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম বলেন, ভোট হচ্ছে পবিত্র আমানত। আপনার মূল্যবান ভোট টাকার বিনিময়ে বা লোভের বশবর্তী হয়ে কোন মাদক কারবারি বা অযোগ্য ব্যক্তি কে ভোট দিবেন না। আর যারা অভিভাবক সাজিয়ে টেকনাফে রোহিঙ্গাদের ভোটার করেছেন সঠিক তদন্ত পূর্বক তাদের বাতিল করার জন্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধের পাশাপাশি রোহিঙ্গাদের সাথে স্থানীয়দের বিয়ে না করা বা দেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: জঙ্গি ছিনিয়ে নেওয়া অবশ্যই ব্যর্থতা

এ সময় আরও উপস্থিত ছিলেন- টেকনাফ পৌরসভার মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র আরফা বেগম, লিলি আক্তার, বিজয় টিভি'র টেকনাফ প্রতিনিধি সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, পৌর সভার ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম টেকনাফ উপজেলা শাখার সভাপতি ও জাতীয় দৈনিক যায়যায়দিন এর প্রতিনিধি আরাফাত সানীসহ স্কুল শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা