সংগৃহীত ছবি
সারাদেশ

পৃথক অভিযানে কোটি টাকার মাদক উদ্ধার

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ২ কেজি ১২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৪,৭৪০ পিস ইয়াবাসহ বেগম (৫৫) নামে ১ নারীকে আটক করেছে টেকনাফ ২ ব্যাটালিয়ন (বিজিবি)।

সোমবার (১১ নভেম্বর) টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল শুরু

আটককৃত মহিলা, টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার মৃত তৈয়ব গোলালের মেয়ে রায়লা বেগম (৫৫)।

তিনি বলেন, রোববার (১০ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে টহলদল চৌধুরীপাড়া এলাকায় অবস্থানকালে ১ জন সন্দেহভাজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে বাংলাদেশে ঢুকে পড়তে দেখে। এরপর বিজিবি টহলদল ধাওয়া দিলে ঐ ব্যক্তি একটি ব্যাগ ফেলে অন্ধকারে নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যান। পরবর্তীতে টহলদল তল্লাশি করে ফেলে যাওয়া ঐ ব্যাগের ভেতর থেকে ২ কেজি ১২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করে।

এদিকে দমদমিয়া চেকপোস্টে টেকনাফ-কক্সবাজারগামী একটি বাসে তল্লাশিকালীন ১ নারীযাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ঐ নারীর স্বীকারোক্তিতে তার হাতে থাকা একটি ব্যাগের ভেতরে অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা ৪,৭৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত আসামিকে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা