সংগৃহীত ছবি
সারাদেশ

মানুষই আমাদের ভোটের শক্তি

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শান্তি, সম্প্রীতি, স্বহাবস্হান,উন্নয়ন,বৈষম্যহীন ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলার লক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যােগে সম্প্রতি সমাবেশ শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: গাজীপুরে আজও শ্রমিক অবরোধ

সোমবার (১১ নভেম্বর) সকাল ১১ দিকে উপজেলার কাঠ ব্যবসায়ী অফিস সংলগ্নে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী। প্রধান অতিথি হিসেবে ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

যুব সমাজের প্রতি আহবান জানিয়ে প্রধান অতিথি বলেন, আপনারা বিএনপির হাতকে শক্তিশালী করে এ অঞ্চলের সকল মানুষের অধিকার নিশ্চিত করতে ব্যবসা বাণিজ্য, চাকরী,শান্তিপূর্ণ পরিবেশ ও বাসস্থানের ব্যবস্থা করুন। আপনারা প্রমান করুন বিএনপি শক্তিশালী। দীর্ঘদিন আওয়ামীলীগ এ অঞ্চলের রাজপথ রক্তে রণজিৎত করেছে।

এখনও হাসিনা বিহীন পাতি নেতাদের দিয়ে আপনারা আবার মানুষের বাড়িঘর,ব্যবসা বাণিজ্য থেকে শুরু সব দখল করে রাজপথ রক্তাক্ত করতে চান, এদেশের জনগন তা আর হতে দিবেনা। এখনো সর্বত্র আওয়ামীলীগের পেত্বারা দখল করে রেখেছে। সাবধান হয়ে যান, জনগনকে সাথে নিয়ে আমরা তাদের বিষ দাঁত ভাঙ্গবো। জনগনের সাথে কোন খারাপ আচরন করবেন না,তারাই আমাদের ভোটের শক্তি। কোন নিরহ মানুষের উপর কোন অন্যায় অবিচার করা যাবে না যদি আমাদের কোন নেতাকর্মী এমন কর্মকান্ড করেন আমরা শুনতে পাই তাহলে তাৎক্ষণিক আমরা ঐ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্হা গ্রহণ করার হুশিয়ারি দেন প্রধান অতিথি।

এসময় বক্তরা আরও বলেন, ৫ ই আগষ্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যাুথানের পর দীর্ঘ ১৭ বছর পরে আমরা প্রাণ খুলে কথা বলতে পারছি, এতটা বছর আমাদের কন্ঠরোধ করে হামলা মামলা দিয়ে জর্জরিত করে রেখেছিলো স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকার। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে রাজপথে কথা বলতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে,তাদের রক্তের উপর দাড়িয়ে আজ আমরা কথা বলছি, অনেকেই আবার আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন।

এসময় বিশেষ অতিথি খাগড়াছড়ি জেলা বিএনপি সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সহসভাপতি নাছির আহমেদ চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এম আবছার,মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর খান, সাধারণ সম্পাদক বদিউল আলম বদি, পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারীসহ বিএনপির বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

তেঁতুলঝোড়া ইউপিতে ভোগান্তি, সরকার হারাচ্ছে রাজস্ব 

সাভারের তেঁতুলাঝোড়া ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা