সংগৃহীত ছবি
সারাদেশ

অটোরিকশা ও সিএনজির দখলে ভালুকা মহাসড়ক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : অবৈধ অটোরিকশা আর সিএনজি দখলে ভালুকা মহাসড়ক। আর এ কারণেই শহরজুড়ে যানজট দিনের পর দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। অবৈধ অটোবাইক নিষেধাজ্ঞার বিষয়টি ঠুনকো অভিযোগ বেকারত্বের দোহাই দিয়ে বাস্তবায়ন হচ্ছে না। এ যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো উদ্যোগই যেন কাজে আসছে না।

আরও পড়ুন : গাজীপুরে আজও শ্রমিক অবরোধ

আগে দেখা গেছে ঈদ বা কোনো বিশেষ দিনগুলোতে শহরে যানজট তীব্র আকারে ধারণ করতো কিন্তু বর্তমান সময়ে কোনো বিশেষ দিন না থাকলেও প্রতিনিয়ত যানজট লেগেই থাকে।

ভালুকা বাসস্ট্যান্ড এলাকা সহ কয়েকটি পয়েন্টে জ্যামের তীব্রতা অত্যাধিক। আর ভাঙা সড়ক সহ যত্রতত্র দোকানপাট থাকায় স্কুল, কলেজ ও অফিস আদালতগামী মানুষজন পড়ছে চরম বিপাকে। বর্তমান এই যানজটের পরিস্থিতে সচেতন মহল দায়ী করছেন পৌরসভার উপসড়কে রাস্তা ও ড্রেন নির্মাণ, অদক্ষ ট্রাফিক ব্যবস্থাসহ অতিরিক্ত ও নিষিদ্ধ অটোবাইক।

আরও পড়ুন : ভোলায় ছাত্র আন্দোলনের প্রতিবাদ মিছিল

এদিকে শহরে অতিরিক্ত হারে অবৈধ সিএনজি এবং অটোবাইক চলাচল করায় দেখা দিয়েছে যানজট। এছাড়া অদক্ষ চালকরা ট্রাফিক আইন না মেনে যেখানে সেখানেই গাড়ি পার্কিং করা, প্রতিযোগিতা দিয়ে ওভারটেকিং গাড়ি চালনোসহ অসাধু কিছু ট্রাফিক পুলিশের টাকার বিনিময়ে লাইসেন্সবিহীন সিএনজি চলাচলের সুযোগ করে দেয়া।

ভালুকা পৌর শহরের মেজর ভিটা, হাজির ভিটা, গ্যাস অফিস, মোচারভিটা সহ আরো বিভিন্ন এলাকায় অটো রিক্সার গ্যারেজ করে চার্জ ব্যবসায় একটি অসাধু চক্র রয়েছে। তারা বিদ্যুতের মিটারের মাধ্যমে অবৈধ লাইন বসিয়ে এসব অপরাধ কর্মকান্ড করছে।

আরও পড়ুন : উলিপুরে চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যান আটক

বর্তমানে অটোরিক্সা ও সি এন জির জট লেগে ই থাকে শহরের হাসপাতাল সড়ক, পাচঁ রাস্তার মোড়, গফরগাও রোড, ভালুকা মধ্যবাজার এলাকার সামনে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযান ও তদারকি না থাকায় যত্রতত্র অবৈধ এসব পরিবহন শহরে জটলা সৃষ্টি করছে। তাদের কাছ থেকে অসাধু ট্রাফিক পুলিশ, দলীয় কতিপয় নেতা কর্মি ও স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তিরা চাঁদা নিচ্ছে অভিযোগ রয়েছে।

অটোরিকশার যাত্রী মাছুম জানান, ভালুকা মেজর ভিটা থেকে বাসস্ট্যান্ডে আসতে সময় লাগে মাত্র ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট। কিন্তু এখন ২৫/৩০ মিনিট চলে যায়। এই সড়কটি প্রতিনিয়ত যেভাবে যানজট লেগে থাকে তা বলার মতো না।

অন্যদিকে সড়কে যানবাহন বাড়তে থাকায় ট্রাফিক পুলিশ ও হিমশিম খাচ্ছে। তাই বর্তমান সময়ে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে পরস্থিতি আরো জটিল আকার ধারণ করবে বলে মনে করেন শহরবাসী।

আরও পড়ুন : শরীয়তপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

হাইওয়ে থানার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, সড়ক-মহাসড়কে চলাচলকারী অবৈধ এসব যানবাহনের বিরুদ্ধে ইতিমধ্যে আমরা অভিযান শুরু করেছি। গত কয়েকদিনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বেশ কিছু অবৈধ যানবাহন আটক করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে যারা অবৈধ যানবাহন চালাচ্ছে তাদের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা