সংগৃহীত ছবি
সারাদেশ

সীমান্তে ভারতীয় পণ্য জব্দ

জেলা প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকার বেশি ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ- ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির এ বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল শুরু

বিজিবির জানায়- লাউড়ের গড়, চিনাকান্দি, চানঁপুর ও চারাগাঁও সীমান্ত এলাকা থেকে এ সকল ভারতীয় পণ্য জব্দ করা হয়।

বিজিবি আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল সীমান্তবর্তী মোনাইপাড়া নামক স্থান থেকে মালিকবিহীন ভারতীয় ৭০০ ঘনফুট বালু, ৩ টি মাহিন্দ্রা ট্রাক্টর, ১টি পিকআপ আটক করে। যার বর্তমান বাজার মূল্য ৪৩,১৪ হাজার টাকা।

এছাড়া একই দিনে বিশ্বম্ভরপুরের চাঁনপুর, চিনাকান্দি ও চারাগাঁও বিওপি পৃথক অভিযানে ২০০ কেজি আপেল, ৩৪ বোতল ভারতীয় মদ, ৩২৯০ কেজি চিনি, ৩৪৫৫ কেজি কয়লা, ১টি মোটরসাইকেল আটক করেন বিজিবি। যার বর্তমান বাজারমূল্য ৭,৪০,৯০০ টাকা। সর্বমোট আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৫০,৫৪,৯০০ টাকা।

আরও পড়ুন: চট্টগ্রামে জুতার গোডাউনে আগুন

লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, সীমান্ত এলাকা থেকে প্রতিনিয়ত শুল্ক ফাঁকি দেওয়া অবৈধ এ সকল পণ্য জব্দ করা হচ্ছে। এই বিষয়ে সীমান্তে কঠোরভাবে নজরদারি রাখছে বিজিবি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা