সংগৃহীত
সারাদেশ

সেতু থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

সান নিউজ ডেস্ক : সুনামগঞ্জের সদর উপজেলায় সেতু থেকে পড়ে সায়িদা তানজিম রশনি নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে উপজেলার আব্দুজ জহুর সেতুতে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন : এলপিজির দাম কমল

নিহত সায়িদা সুনামগঞ্জ শহরের ষোলঘর এলাকার রোহাবুর রহমানের মেয়ে ও সুনামগঞ্জ সরকারি সতীশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলিশ ও বিদ্যালয়ের শিক্ষক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার মডেল টেস্ট দিয়ে বের হয় তানজীম। পরে তার বান্ধবী খাদিজাকে নিয়ে সেতুতে ঘুরতে যায়। এক পর্যায়ে বান্ধবীর হাত ধরে রেলিংয়ে উঠে বসার সময় সেতু থেকে পড়ে যায়।

আরও পড়ুন : মুরব্বিয়ানা করতে পারব না

পরে তার বন্ধবী চিৎকার শুরু করলে এক ব্যক্তি ৯৯৯-এ ফোন দিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে অভিযান চালিয়ে সুরমা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

সুনামগঞ্জ সদর ফায়ার স্টেশনের কর্মকর্তা নিউটন দাশ বলেন, দুপুর দেড়টার দিকে আমাদের কাছে জাতীয় সেবা কেন্দ্র থেকে ফোনে খবর দেওয়া হয়। আমরা সঙ্গে সঙ্গে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করি। দেড় ঘণ্টার অভিযান শেষে নিহতের মরদেহ উদ্ধার করি।

নিহত তানজীমের সঙ্গে থাকা তার বান্ধবী জানিয়েছে, পরীক্ষা শেষ করে তারা সেতুতে ঘুরতে যায়। হঠাৎ করে সায়িদা সেতুর রেলিংয়ে উঠে। সে তার হাত ধরে রাখে। একপর্যায়ে সায়িদা হাত ছাড়তে বলে। সে হাত ছাড়লেই সায়িদা নদীতে পড়ে যায়।

আরও পড়ুন : প্রয়োজনে চীনের ওপর নিষেধাজ্ঞা

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, আব্দুজ জহুর সেতু থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতহালের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তবে আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা তদন্ত করে জানা যাবে বলেও জানান তিনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা