সারাদেশ

ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষক আটক

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ৭ বছরের মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় এক শিক্ষককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আটক শিক্ষকের বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা হয়েছে। আগামীকাল শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

আরও পড়ুন: এলপিজির দাম কমল

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার লস্করপুর থেকে ওই শিক্ষককে আটক করা হয়। এর আগে ওই মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লস্করপুর হোসাইনিয়া কাসেমুল উলুম মাদ্রাসার কিন্ডারগার্টেন বিভাগের এক শিশু (৭) শিক্ষার্থীকে তিন দিন আগে যৌন হয়রানি করে শিক্ষক মোহাম্মদ আলী (২৭)। শিশুটির অভিবাবকরা বুধবার সন্ধ্যায় ঘটনাটি হাঁসাড়া ইউনিয়ন পরিষদের সদস্য হারুণ অর রশিদের কাছে জানান।

আরও পড়ুন: ন্যাটোতে যোগ দিচ্ছে ফিনল্যান্ড

তিনি বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে লোকজন নিয়ে মাদ্রাসায় গিয়ে শিক্ষক মোহাম্মদ আলীর খোঁজ করেন। পরে প্রায় ২ থেকে ৩ শত উত্তেজিত জনতা মাদ্রাসায় ভাংচুর শুরু করে এবং শিক্ষক মোহাম্মদ আলীকে ধরে মারধর করে। এ সময় মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ মাছুম বিল্লাহ ৯৯৯ ফোন করেন।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে। যৌণ হয়রানির অভিযোগে শিশুটির অভিবাবক শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আটক শিক্ষক মোহাম্মদ আলী গাজীপুর জেলার জয়দেব‌পুর উপজেলার সালনা এলাকার খোকা মিয়ার ছেলে।

আরও পড়ুন: মুরব্বিয়ানা করতে পারব না

এ ব্যাপারে ওই মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ মাছুম বিল্লাহ বলেন, শিক্ষক অপরাধী হলে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুসারে বিচার হবে তাতে আমার দ্বিমত নেই। ৩ দিন আগের ঘটনা প্রতিষ্ঠানের প্রধান হিসাবে আমার কাছে কেউ কিছু বলেনি। সকালে কিছু বুঝে উঠার আগেই ইউপি সদস্য হারুন অর রশিদসহ বহু লোক এসে মাদ্রাসায় ভাংচুর করে ও শিক্ষক মোহাম্মদ আলীকে মারধর করে।

হাঁসাড়া ইউনিয়ন পরিষদের সদস্য হারুন অর রশিদ বলেন, বিষয়টি জানার পর মাদ্রাসায় গিয়ে তা মিমাংসার চেষ্টা করেছি। কিন্তু পরিস্থিতি আমার নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। যৌন হয়রানির ঘটনা মিমাংসা করা যায় কিনা? এমন প্রশ্নে তিনি কোন উত্তর দেননি।

আরও পড়ুন: জঙ্গি ছিনিয়ে নেওয়া অবশ্যই ব্যর্থতা

এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বিকাল ৫ টার দিকে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় শিক্ষক মোহাম্মদ আলীকে আটক করেছে। শিশুটির পরিবারের কাছ থেকে যৌন হয়রানির লিখিত অভিযোগের প্রেক্ষিতে শ্রীনগর থানায় মামলা রুজু করা হয়েছে। আসামীকে আগামীকাল শুক্রবার আদালতে প্রেরণ করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

অবশেষে জটিলতা কাটলো, কাল আসছে রূপপুরের ইউরেনিয়াম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্...

ভারতীয় নাগরিক রবিউল গুপ্তচরবৃত্তির মামলায় রিমান্ডে

বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে ৫৪...

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা