ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাশিয়ায় লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ 

আন্তর্জাতিক ডেস্ক: মানুষের লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ করে নতুন আইন ঘোষণা করেছে রাশিয়া।

আরও পড়ুন: শস্যচুক্তি থেকে সরে গেছে রাশিয়া

সোমবার (২৪ জুলাই) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাফতরিকভাবে ও চিকিত্সার মাধ্যমে শারীরিক পরিবর্তন ঘটিয়ে লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ করার আইনে সই করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান।

এর আগে দেশটির পার্লামেন্টের ২ কক্ষেই নতুন এ আইনের বিল পাশ হয়। পরে প্রেসিডেন্ট বিলটিতে সই করার পর তা আইনে পরিণত হলো।

আরও পড়ুন: গ্রিসে বিমান বিধ্বস্ত, নিহত ২

এ আইন অনুযায়ী, লিঙ্গ পরিবর্তনের উদ্দেশ্যে অস্ত্রোপচার এবং সরকারি নথিপত্র ও পাবলিক রেকর্ডে লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ। তবে জন্মগত শারীরিক ত্রুটির ক্ষেত্রে এ আইন শিথিলযোগ্য।

এছাড়া বিবাহিত কোনো দম্পতির যে কোনো একজন লিঙ্গ পরিবর্তন করলে, তাদের বিয়ে বাতিল হয়ে যাবে। এমনকি লিঙ্গ পরিবর্তনকারী ব্যক্তিরা পালক বা দত্তক পিতা-মাতাও হতে পারবেন না। ঐতিহ্যগত মূল্যবোধ রক্ষায় ক্রেমলিনের ‘ধর্মযুদ্ধ’ থেকে এ নিষেধাজ্ঞার সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: আলজেরিয়াজুড়ে দাবানল, নিহত ৩৪

রাশিয়া বলছে, এ আইন পশ্চিমের পরিবার বিরোধী আদর্শ থেকে রাশিয়াকে রক্ষা করবে। রুশ আইন প্রণেতাদের কেউ কেউ লিঙ্গ পরিবর্তনকে ‘বিশুদ্ধ শয়তানি’ হিসেবে আখ্যা দিয়েছেন।

উল্লেখ্য, প্রায় এক দশক আগে রাশিয়ায় এলজিবিটিকিউ (প্লাস) সম্প্রদায়ের ওপর কড়াকড়ির সূত্রপাত হয়।

আরও পড়ুন: নাইজেরিয়ায় হামলা, সৈন্যসহ নিহত ৩৪

তখন রুশ অর্থোডক্স চার্চের নীতি অনুসারে, ঐতিহ্যগত পারিবারিক মূল্যবোধ রক্ষার ওপর জোর ঘোষণা দেন প্রেসিডেন্ট পুতিন।

২০১৩ সালে অপ্রাপ্ত বয়স্কদের মধ্যে সব ধরনের অপ্রচলিত যৌন সম্পর্কের প্রকাশ্য সমর্থন নিষিদ্ধ করে নতুন আইন চালু করে ক্রেমলিন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

প্রবাসীদের পারফরম্যান্স ও ডুলির ট্যাকটিক্যাল বাজি

একচিলতে রোদ্দুর দেখে যেমন ঋতু বদলের হিসাব মেলানো যায় না, তেমনি আন্তর্জাতিক ফু...

এপিএলে অনিশ্চিত পাকিস্তানি ক্রিকেটাররা

রাজনৈতিক উত্তেজনার আঁচ এবার সরাসরি গিয়ে পড়ল ক্রিকেটের পিচে। আফগানিস্তান প্রিম...

এমপি নজরুলের জামিনে আপত্তি নেই: আদালতকে আত্মহত্যাকারী মরিয়মের পরিবার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা