ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

শস্যচুক্তি থেকে সরে গেছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া শর্ত পূরণ না হওয়ার অজুহাতে কৃষ্ণসাগর শস্যচুক্তি থেকে সরে গেছে। এছাড়া চুক্তি থেকে সরে যাওয়ার পর ইউক্রেনীয় বন্দরগুলোতে হামলা জোরদার করেছে রুশ সেনাবাহিনী।

আরও পড়ুন: গ্রিসে বিমান বিধ্বস্ত, নিহত ২

এই পরিস্থিতিতে কৃষ্ণসাগরে বেসামরিক জাহাজে হামলা করা শুরু করতে পারে রাশিয়া। এমনটি উল্লেখ করে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাজ্য।

বুধবার (২৬ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, রাশিয়ার সামরিক বাহিনী কৃষ্ণসাগরে বেসামরিক জাহাজকে হামলার লক্ষ্যবস্তু করতে শুরু করতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাজ্য। দেশটির দাবি, তার কাছে এমন তথ্য রয়েছে।

আরও পড়ুন: নাইজেরিয়ায় হামলা, সৈন্যসহ নিহত ৩৪

অপরদিকে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের প্রায় সমস্ত কৃষি পণ্য রেল ও সড়কের মাধ্যমে রফতানি করতে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে। যদিও শস্যচুক্তি থেকে রাশিয়া বেরিয়ে যাওয়ার পর থেকে বিশ্বব্যাপী গমের দাম ১৫ শতাংশ বেড়ে গেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা।

মঙ্গলবার (২৫ জুলাই) জাতিসংঘে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড বলেছেন, ‘আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে- রাশিয়ান সামরিক বাহিনী ইউক্রেনের শস্য অবকাঠামোকে লক্ষ্য করে হামলা আরও প্রসারিত করতে পারে এবং কৃষ্ণসাগরে বেসামরিক জাহাজের বিরুদ্ধেও হামলা চালাতে পারে।’

বৃটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলার সময় এই তথ্য জানিয়েছেন বলে সাংবাদিকদের বলেছেন উডওয়ার্ড।

আরও পড়ুন: সেনেগালে নৌকাডুবিতে নিহত ১৫

তিনি বলেন, ‘রাশিয়া ইউক্রেনীয় বন্দরগুলোতে যাওয়ার পথে অতিরিক্ত সমুদ্র মাইন স্থাপন করে রেখেছে’ বলেও ব্রিটেনের কাছে তথ্য রয়েছে।

উডওয়ার্ড বলেন, ‘কৃষ্ণসাগরে বেসামরিক জাহাজে হামলার ন্যায্যতা প্রমাণ করা এবং এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করতে রাশিয়ার সমন্বিত প্রচেষ্টার বিষয়ে যুক্তরাষ্ট্রের যে মূল্যায়ন রয়েছে; ব্রিটেন তার সঙ্গে একমত।’

মূলত হোয়াইট হাউসও গত সপ্তাহে কৃষ্ণসাগরে বেসামরিক জাহাজে সম্ভাব্য হামলা এবং সামুদ্রিক মাইন পেতে রাখার বিষয়ে একই রকম সতর্কতা দিয়েছে।

আরও পড়ুন: ইমরানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রাশিয়া এর আগে নিজেদের শর্ত পূরণ না হওয়ায় কৃষ্ণসাগর শস্যচুক্তি থেকে সরে আসার ঘোষণা দেয়। এক বছর আগে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের মধ্যে এ চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল।

চুক্তির মাধ্যমে কৃষ্ণসাগর দিয়ে নির্বিঘ্নে আন্তর্জাতিক বাজারে যেতে পারত ইউক্রেনের খাদ্যশস্য। তবে গত ১৭ জুলাই চুক্তিটির মেয়াদ শেষ হয়ে যায়।

এরপর রাশিয়া সেটির মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানায়। যদিও রাশিয়া ও ইউক্রেন উভয়ই বর্তমান বিশ্বের প্রধান শস্য রফতানিকারক দেশ।

আরও পড়ুন: আলজেরিয়াজুড়ে দাবানল, নিহত ৩৪

রাশিয়া এরপর কৃষ্ণসাগরে জাহাজ ঢুকলেই তাতে হামলার ইঙ্গিত দেয়। গত সপ্তাহে এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ইঙ্গিত দেয়, রাশিয়ার সম্মতি ছাড়া ইউক্রেনের শস্য নিতে, কৃষ্ণসাগরে যদি কোনো জাহাজ প্রবেশ করে সেটির ওপর হামলা চালানো হবে। কারণ এসব জাহাজকে অস্ত্রবাহী হিসেবে বিবেচনা করা হবে।

জাতিসংঘ অবশ্য বলছে, গুরুত্বপূর্ণ এই চুক্তি ২০২২ সালের মার্চ মাস থেকে বিশ্বব্যাপী খাদ্য মূল্য ২৩ শতাংশ কমিয়ে দরিদ্র দেশগুলোকে উপকৃত করেছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা