ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

গ্রিসে বিমান বিধ্বস্ত, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: প্রচন্ড তাপদাহে গ্রিসের একাধিক বনে আগুন লেগেছে। এথেন্সের এভিয়া দ্বীপের দাবানল নেভাতে গিয়ে বিধ্বস্ত হয় দমকলের একটি বিমান। এ ঘটনায় ২ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: নাইজেরিয়ায় হামলা, সৈন্যসহ নিহত ৩৪

গরমে বিপর্যস্ত গ্রিস। বিভিন্ন এলাকা থেকে পর্যটক এবং স্থানীয়দেরকে উদ্ধার করে অন্যত্র নিয়ে যেতে হচ্ছে। কারণ, তাপদাহে জঙ্গলে আগুন লেগেছে। এখনো পর্যন্ত সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

মঙ্গলবার (২৫ জুলাই) এথেন্সের কাছে এভিয়া দ্বীপের দাবানল নিয়ন্ত্রণে আনতে সেখানে একটি বিমান পৌঁছায়। দমকলের ওই বিশেষ বিমান আগুন নেভানোর জন্যই সেখানে গেছিল। কিন্তু বিমানটি কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে দুই পাইলটের মৃত্যু হয়।

আরও পড়ুন: সেনেগালে নৌকাডুবিতে নিহত ১৫

ইউরোপের এই দেশটির একাধিক অঞ্চলে লাল সতর্কতা জারি করা হয়েছে। বেশ কিছু অঞ্চল থেকে স্থানীয় মানুষ এবং পর্যটকদের উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রোডস এবং কোরফুতে সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। সেখান থেকে পর্যটকদের উদ্ধার করা হয়েছে।

তীব্র তাপপ্রবাহের কারণে সিসিলির বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল। সোমবার তা আবার খোলা হয়েছে।

আরও পড়ুন: ইমরানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, এভিয়া দ্বীপেই এক মেষপালকের দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আগুনে পুড়েই তার মৃত্যু হয়েছে।

গত রোববার থেকে ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন। গ্রিসে এই নিয়ে গরমের দাপটে তিন জনের মৃত্যু হল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা