ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

সোমালিয়ায় বোমা হামলায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ সৈন্য।

আরও পড়ুন : সুদানে বিমান বিধ্বস্ত, নিহত ৯

সোমবার (২৪ জুলাই) দেশটির রাজধানী মোগাদিশুর একটি সামরিক একাডেমিতে এই হামলার ঘটনা ঘটে। হামলার দায় স্বীকার করেছে স্থানীয় জঙ্গিগোষ্ঠী আল-শাবাব।

গত বছর দেশটির সরকারি বাহিনী ও মিলিশিয়াদের পরিচালিত যৌথ সামরিক অভিযানে সোমালিয়ার দক্ষিণাঞ্চলের বিশাল এলাকা থেকে পিছু হটতে বাধ্য হয় জঙ্গিগোষ্ঠী আল কায়েদার অনুসারী আল-শাবাব। সরকারি সৈন্যদের অভিযানের জবাবে পাল্টা হামলা চালিয়ে আসছে আল-শাবাবের জঙ্গিরা।

আরও পড়ুন : ফের কোরআন পোড়ানো হলো ডেনমার্কে

সোমবার মোগাদিশুর জালে সিয়াদ মিলিটারি একাডেমি লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। মোগাদিশুর সামরিক হাসপাতালে আহমেদ নামের একজন সৈন্য রয়টার্সকে বলেছেন, বিস্ফোরণে নিহত ১৩ সৈন্যের দেহ হাসপাতালে রয়েছে। এছাড়া আহত ২০ সৈন্যকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিস্ফোরণে হতাহতের শিকার সৈন্যরা দেশটির শাবেল অঞ্চলের বাসিন্দা। সামরিক প্রশিক্ষণের জন্য তারা রাজধানীর সিয়াদ মিলিটারি একাডেমিতে এসেছিলেন বলে জানিয়েছেন সেনাবাহিনীর ক্যাপ্টেন আলী ফারাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ১০ জন মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন : ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিহত ১৫

সম্প্রতি দেশটিতে জঙ্গিদের বিরুদ্ধে সামরিক অভিযানের দ্বিতীয় পর্যায়ের প্রস্তুতি শুরু হওয়ায় আল-শাবাব যোদ্ধাদের হামলা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। গত মে মাসের শেষের দিকে মোগাদিশুর দক্ষিণের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে উগান্ডার অন্তত ৫৪ শান্তিরক্ষীকে হত্যা করেছে আল-শাবাব যোদ্ধারা।

এছাড়া গত প্রায় দুই সপ্তাহ ধরে দেশটির অন্যতম বৃহৎ শহর বাইদোয়া অবরুদ্ধ করে রেখেছে এই জঙ্গিগোষ্ঠী। চলতি মাসে মোগাদিশুতে একের পর এক হামলা চালিয়েছে তারা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

প্রবাসীদের পারফরম্যান্স ও ডুলির ট্যাকটিক্যাল বাজি

একচিলতে রোদ্দুর দেখে যেমন ঋতু বদলের হিসাব মেলানো যায় না, তেমনি আন্তর্জাতিক ফু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা