আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের উপকূলে একটি যাত্রীবাহী ফেরি ডুবে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১৯ জন।

আরও পড়ুন : পাকিস্তান-আফগানিস্তানে বন্যায় নিহত ৪৪

দেশটির তল্লাশি ও উদ্ধার সংস্থা জানিয়েছে, সোমবার (২৪ জুলাই) প্রথম প্রহরে ডুবে যাওয়া এই ফেরিটিতে ৪০ যাত্রী ছিল, তাদের মধ্যে পাঁচজন বেঁচে গেছেন।

রয়টার্স জানায়, কীভাবে ফেরিটি ডুবে গেছে তা সকাল পর্যন্ত জানা যায়নি।

আরও পড়ুন : ঢাকায় আসছে ইইউর বিশেষ প্রতিনিধি

তল্লাশি ও উদ্ধার সংস্থার স্থানীয় শাখার কর্মকর্তা মুহাম্মদ আরাফাহ বলেছেন, মৃতদের সবাইকে শনাক্ত করে তাদের দেহ পরিবারগুলোর হাতে তুলে দেওয়া হয়েছে। বেঁচে যাওয়া যাত্রীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উদ্ধারকারী সংস্থাটির শেয়ার করা ছবিগুলোতে মৃতদের লাশগুলো স্থানীয় হাসপাতালের মেঝেতে কাপড় দিয়ে ঢেকে রাখা অবস্থায় দেখা গেছে।

আরও পড়ুন : রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১

ফেরিটি মুনা দ্বীপসংলগ্ন একটি উপসাগরে যাত্রী পারাপার করত। এলাকাটি দক্ষিণ-পূর্ব সুলাওয়েসি প্রদেশের রাজধানী কেন্ডারি থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণে।

প্রসঙ্গত, ১৭ হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত দেশ ইন্দোনেশিয়ায় পরিবহণের একটি সাধারণ মাধ্যম ফেরি। নিরাপত্তা মান বজায় না থাকা, অতিরিক্ত যাত্রী বোঝাই ও জীবন রক্ষাকারী উপকরণের অপর্যাপ্ততার কারণে এখানে প্রায়ই ফেরি দুর্ঘটনা ঘটে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা