আন্তর্জাতিক

সেনেগালে নৌকাডুবিতে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক : সেনেগালের রাজধানী ডাকার উপকূলে অভিবাসী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে ১৫ জনের প্রাণহানি ঘটেছে।

আরও পড়ুন : নির্বাচন পরিস্থিতি নজরে রাখবে ইইউ

মঙ্গলবার (২৫ জুলাই) সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রাজধানী ডাকার উপকূলে অভিবাসী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার পর অন্তত ১৫ জন মারা গেছে বলে সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি স্যাল জানিয়েছেন।

প্রেসিডেন্ট ম্যাকি টুইটারে বলেছেন, ‘ডাকারের উপকূলে একটি পিরোগ (লম্বা কাঠের নৌকা) ডুবে যাওয়ার পরে প্রায় পনেরো জন সেনেগালিজ নাগরিকের মৃত্যুর ঘটনায় আমি গভীর দুঃখ প্রকাশ করছি। নিহতদের পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’

আরও পড়ুন : আলজেরিয়াজুড়ে দাবানল, নিহত ৩৪

আল জাজিরা জানায়, ডাকারের পার্শ্ববর্তী ওউকাম এলাকায় মৃতদেহগুলো পাওয়া গেছে। সেখানকার ডেপুটি মেয়র এনডেই টপ গুয়ে বলেছেন, সোমবার সকালে মৃতদেহগুলো খুঁজে পায় নৌবাহিনী সদস্যরা। ভুক্তভোগীরা যে ধরনের নৌকায় ছিল তার কারণে তারা অভিবাসী বলে মনে করা হচ্ছে।

বাবাকার ডায়ালো নামে ওউকামের একজন জেলে জানান, সমুদ্রের তীরে আসার পর বহু মানুষকে উদ্ধার প্রচেষ্টায় সাহায্য করার চেষ্টা করতে দেখেছেন তিনি। তিনি বলেন, ‘তীরে কমপক্ষে ১২টি মৃতদেহ ছিল। দুই ব্যক্তি জীবিত উদ্ধার হয়েছেন। বেশ কয়েক ঘণ্টা পর মৃতদেহগুলো তীরে আনা হয়।

আরও পড়ুন : বিএনপি সংঘাতের অজুহাত খুঁজছে

ডায়ালো আরও বলেন, ‘তারা এখনও মৃতদেহ উদ্ধার করছে, কিন্তু পানি পরিষ্কার নয়। কোথায় মৃতদেহ খুঁজে পাওয়া যেতে পারে আমরা সে বিষয়ে তাদের ইঙ্গিত দিয়েছি। আমরা এখানে থাকি, এবং বিপদের ক্ষেত্রে আমরাই তাদের বলতে পারি মৃতদেহ কোথায় খুঁজতে হবে। সম্ভবত এখনও আরও মৃতদেহ আছে।’

প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম আফ্রিকা উপকূল থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ অভিমুখে অবৈধ অভিবাসীদের বিপজ্জনক চলাচল অনেক বেড়ে গেছে। অভিবাসন প্রত্যাশীরা যেসব নৌকা বা নৌযানে সমুদ্র পাড়ি দেন, সেগুলোর ইঞ্জিন অনেক সময় ত্রুটিপূর্ণ থাকে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা