ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

সেনেগালে টিকটক নিষিদ্ধ!

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল অস্থিতিশীলতা তৈরির হাতিয়ারে পরিণত হয়েছে যুক্তি দেখিয়ে ভিডিওভিত্তিক জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটককে নিষিদ্ধ করেছে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে খাদ্য সংকটের সম্ভাবনা

বুধবার (২ আগস্ট) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশে সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ টিকটকের অ্যাক্সেস স্থগিত থাকবে বলে জানিয়েছেন দেশটির যোগাযোগমন্ত্রী।

সেনেগালের সরকার বিরোধী দলের তীব্র বিক্ষোভের মাঝে মোবাইল ইন্টারনেটের ব্যবহার সীমিত করার কয়েকদিন পর টিকটক নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে ।

দেশটির যোগাযোগমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, টিকটক অ্যাপ্লিকেশন এমন একটি সামাজিক নেটওয়ার্ক; যা ঘৃণা ও ধ্বংসাত্মক বার্তা ছড়িয়ে দেওয়ার খারাপ উদ্দেশ্যের জন্য লোকজন পছন্দ করে। এটি দেশের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।

আরও পড়ুন: ফল পাল্টানোর চেষ্টায় অভিযুক্ত ট্রাম্প

গত সোমবার একই ধরনের যুক্তি দেখিয়ে পশ্চিম আফ্রিকার এই দেশটিতে ইন্টারনেট পরিষেবাও সীমিত করে ফেলা হয়েছে।

সেনেগালের বিরোধীদলীয় নেতা উসমানে সোনকোর বিরুদ্ধে বিদ্রোহ, অপরাধমূলক ষড়যন্ত্র এবং অন্যান্য অপরাধের অভিযোগ আনার পর এসব নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুন: চীনে ভয়াবহ বন্যায় নিহত ২০

দেশটিতে বিরোধীদলীয় এই নেতার বিরুদ্ধে অভিযোগ আনার পর থেকে তার কর্মী-সমর্থকরা তীব্র বিক্ষোভ করেছেন।

চলতি বছরের প্রায় পুরো সময়জুড়েই দেশটিতে বিক্ষিপ্তভাবে সহিংস বিক্ষোভ-প্রতিবাদ দেখা গেছে।

বিরোধী দলের দাবি, আগামী নির্বাচনে অযোগ্য ঘোষণা করার জন্য সোনকোর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন: সাধারণ ক্ষমা পেলেন সু চি

প্রেসিডেন্ট ম্যাকি সাল তার নির্বাচনী পথ পরিষ্কার করার লক্ষ্যে এসব বানোয়াট অভিযোগ এনেছেন বলে তারা পাল্টা অভিযোগ তুলছেন। সূত্র: রয়টার্স, এপি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা