সংগৃহিত ছবি
সারাদেশ

টিকটক বানাতে গিয়ে কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি: কুড়িগ্রামে নদীতে টিকটকের ভিডিও বানাতে গিয়ে পানিতে ডুবে সোহাগ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: দুই মাদক কারবারি গ্রেফতার

শনিবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। দুপুরে রাজারহাটের বুড়িরহাট ক্রসবাঁধ থেকে সোহাগের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সোহাগ উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাব গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

আরও পড়ুন: অটোরিকশা খাদে পড়ে নিহত ২

পুলিশ ও স্থানীয়রা বলেন, সোহাগ তার ফুফাতো বোনকে নিয়ে টিকটক বানানোর উদ্দেশ্যে নদীতে গোসল করতে নামে। এসময় তার সঙ্গে আরও দুই বন্ধু ছিল। টিকটকের ভিডিও ধারণের সময় সোহাগ পানিতে নেমে গোসল করছিল। গোসলের এক পর্যায়ে অন্যরা তীরে চলে এলেও সোহাগকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরিরা দুই ঘণ্টা পর নদী থেকে সোহাগের মরদেহ উদ্ধার করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, তিস্তা নদী থেকে সোহাগের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শৃঙ্খলা, নৈতিকতা ও জন আস্থা: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম কিংব...

কাতারে গ্রেপ্তার বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান

দুদকের দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির দ...

ঢাবিতে আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের মেধা...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা