ছবি: সংগৃহীত
জাতীয়

নির্বাচনে ইসির সঙ্গে কাজ করবে টিকটক, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য রোধে বিশেষ নজরদারি

সান নিউজ অনলাইন 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অপতথ্য, বিভ্রান্তিকর তথ্য বা যেকোনো ধরনের ম্যানিপুলেশন ঠেকাতে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক নির্বাচন কমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। টিকটকের সাউথ এশিয়ার পাবলিক পলিসি ও গভর্নমেন্ট রিলেশনস হেড ফেরদৌস মুত্তাকিম বুধবার (২৬ নভেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের এ কথা জানান।

ফেরদৌস মুত্তাকিম বলেন, “আমাদের উদ্দেশ্য ছিল নির্বাচন কমিশনকে আশ্বস্ত করা যে টিকটক কোনোভাবেই নির্বাচন প্রক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি করতে দেবে না। নির্বাচনকে ঘিরে প্ল্যাটফর্মে যেকোনো ধরনের অপব্যবহার রোধে ইতোমধ্যেই বাড়তি নজরদারি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

বৈঠকে টিকটক তাদের বিদ্যমান সেফটি মেকানিজম, অপতথ্য দমন নীতি এবং ইসির সঙ্গে চলমান ও ভবিষ্যৎ সহযোগিতার দিকগুলো বিস্তারিতভাবে তুলে ধরে। তারা জানায়, কনটেন্ট ইন্টিগ্রিটি রক্ষার নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশ থেকে প্রায় ১ কোটি ৬৩ লাখ ভিডিও অপসারণ করা হয়েছে।

টিকটক প্রতিনিধি দলের মতে, নির্বাচনকে ঘিরে অনলাইন পরিবেশ নিরাপদ রাখতে ইসি, মিডিয়া এবং প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উক্ত বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং টিকটকের নয়জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। ইসি টিকটকের সঙ্গে মিলিতভাবে নির্বাচনকালীন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে misinformation, অপতথ্য এবং অযাচিত প্রচার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

এ ছাড়া, টিকটকের বিশেষজ্ঞ দল ভোটার ও জনসাধারণকে বিভ্রান্ত না করতে প্রয়োজনীয় সতর্কতা, নিয়মিত মনিটরিং ও দ্রুত প্রতিক্রিয়া প্রদানে কাজ করবে। এই উদ্যোগ নির্বাচন প্রক্রিয়াকে আরও সুষ্ঠু, স্বচ্ছ এবং নিরাপদ করার লক্ষ্যকে সহায়তা করবে।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা