বিরোধী দলের নেতা রাহুল গান্ধী । ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক
বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন: বিজেপি

ভোট চুরি করে ভারত দখল করা হয়েছে : রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আরএসএস প্রধান মোহন ভাগবতের বিরুদ্ধে সরাসরি তোপ দেগেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তার অভিযোগ, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ব্যবহার করে সুপরিকল্পিতভাবে ‘ভোট চুরি’ করা হচ্ছে এবং দেশের গণতান্ত্রিক কাঠামোর গলা টিপে ধরা হচ্ছে। এই অপরাধের সঙ্গে যুক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কংগ্রেসের এই শীর্ষ নেতা।

গতকাল মঙ্গলবার নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয় অভিমুখে বিরোধী জোটের প্রায় তিনশত সংসদ সদস্যের এক বিশাল পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন রাহুল। ভোটার তালিকায় ব্যাপক কারচুপি এবং ভোটারদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে নির্বাচন কমিশনের পদত্যাগ ও সুনির্দিষ্ট ব্যাখ্যার দাবিতে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। তবে দিল্লি পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলটি আটকে দেয়। এ সময় রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ শীর্ষস্থানীয় বিরোধী নেতাদের আটক করে সাময়িকভাবে থানায় নিয়ে যাওয়া হয়।

ভারতের নির্বাচনী রাজনীতিতে বর্তমানে সবচেয়ে বড় উত্তাপ ছড়াচ্ছে ভোটার তালিকার ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ বা এসআইআর প্রক্রিয়া। বিরোধী দলগুলোর তীব্র অভিযোগ, এই কারসাজির মাধ্যমে দরিদ্র ও প্রান্তিক জনপদের প্রকৃত ভোটারদের নাম পরিকল্পিতভাবে তালিকা থেকে ছেঁটে ফেলা হচ্ছে। সম্প্রতি দিল্লির একটি বস্তি এলাকার উদাহরণ টেনে রাহুল গান্ধী দাবি করেন, সেখানে বসবাসরত ৭২৯ ভোটারের মধ্যে প্রায় সবাইকেই ভোটাধিকার থেকে বঞ্চিত করার অপচেষ্টা চালানো হয়েছে।

এদিকে রাহুল গান্ধীর এই বিস্ফোরক অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে ক্ষমতাসীন বিজেপি এবং নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, সম্পূর্ণ আইনসম্মত উপায়েই এই প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে রাজনৈতিক ময়দান উত্তপ্ত হওয়ার পাশাপাশি ভারতের সুপ্রিম কোর্টের নজরদারিতেও রয়েছে। আদালত ইতিমধ্যে ভোটার নিবন্ধনের নানা প্রক্রিয়া ও ফর্ম পরিবর্তন নিয়ে নির্বাচন কমিশন এবং সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা তলব করেছে।

সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

ভোট চুরি করে ভারত দখল করা হয়েছে : রাহুল গান্ধী

ভারতের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা