ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

গার্ডার লঞ্চিং মেশিন পড়ে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের থানেতে নির্মাণকাজ চালানোর সময় গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে পড়ে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হন আরও তিনজন।

আরও পড়ুন: মামলা দিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না

মঙ্গলবার (১ আগস্ট) ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, থানের শাহপুরের কাছে গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে পড়ে অন্তত ১৬ জন মারা গেছেন এবং তিনজন আহত হয়েছেন।

রাজ্যটির সমৃদ্ধি এক্সপ্রেস হাইওয়ের তৃতীয় পর্যায়ের নির্মাণকাজে মেশিনটি ব্যবহার করা হচ্ছিল বলে জানা গেছে।

আরও পড়ুন: পাকিস্তানের সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা

শাহপুর পুলিশ জানিয়েছে, ‘থানের শাহপুরের কাছে গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে পড়ার ঘটনায় ১৬ জন নিহত এবং তিনজন আহত হয়েছেন। মেশিনটি সমৃদ্ধি এক্সপ্রেস হাইওয়ের তৃতীয় ধাপের নির্মাণে ব্যবহৃত হচ্ছিল।’

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে পৃথক এক প্রতিবেদনে জানিয়েছে, থানেতে ব্রিজ নির্মাণে ব্যবহৃত গার্ডার লঞ্চার মেশিন ধসে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ভারতে ট্রেনে গুলি, নিহত ৪

সংবাদমাধ্যমটি জানিয়েছে, থানের সরলামবে গ্রামের কাছে একটি সেতু নির্মাণ করার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা ছাড়াও ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে।

নির্মাণকাজের সময় গার্ডার মেশিনের সাথে সংযোগকারী ক্রেন এবং স্ল্যাব ১০০ ফুট উচু থেকে পড়ে গেলে বড় এই দুর্ঘটনা ঘটে। আহতদের পাশাপাশি মৃতদেহগুলোকেও স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানে হামলায় নিহত বেড়ে ৪৪

উদ্ধার ও তল্লাশি কাজে নিয়োজিত রয়েছে পুলিশ, এনডিআরএফ এবং দমকল কর্মীরা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনাকবলিত মেশিনটি হাইওয়ে এবং হাই-স্পিড রেল ব্রিজ নির্মাণ প্রকল্পে প্রিকাস্ট বক্স গার্ডার ইনস্টল করতে ব্যবহৃত হয় বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালে আগুন

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছ...

শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ এবং ফ্লাইট চলাচলে বিঘ্নের প্র...

ডিনার ডেটে কাঞ্চন-শ্রীময়ী, ট্রোলের মুখে যুগল

দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী শ্রীময়ী...

নারীর শরীর নিয়ে প্রত্যাশা অন্তহীন: রাধিকা মদন

মা হওয়ার পর শারীরিক পরিবর্তনের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা