ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

লেবাননে শরণার্থী শিবিরে সংঘর্ষ, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে সংঘর্ষে ফাতাহ আন্দোলনের একজন কমান্ডারসহ অন্তত ৬ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ আন্দোলন এবং প্রতিদ্বন্দ্বী ইসলামপন্থি দলগুলোর মধ্যে সংঘর্ষে এ প্রাণহানি ঘটে।

আরও পড়ুন: কানাডায় বিমান বিধ্বস্ত, নিহত ৬

সোমবার (৩১ জুলাই) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসি বলছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ আন্দোলন এবং প্রতিদ্বন্দ্বী অন্য ইসলামপন্থি দলগুলোর মধ্যে আইন আল-হিলওয়েহ ক্যাম্পে সংঘর্ষ হয়। নিহত৬ জনের মধ্যে একজন ফাতাহ কমান্ডারও রয়েছেন বলে ফাতাহ আন্দোলন নিশ্চিত করেছে।

আরও পড়ুন: ৩১ গাড়িতে বিএনপির আগুন-ভাঙচুর

জাতিসংঘ জানিয়েছে, ১৯৪৮ সালে স্থাপিত অস্থিতিশীল আইন আল-হিলওয়েহ লেবাননের বৃহত্তম শিবির। এখানে ৬৩ হাজারেরও বেশি নিবন্ধিত শরণার্থী রয়েছে। তবে ধারণা করা হয়, সেখানে প্রকৃত জনসংখ্যা আরও বেশি।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণাঞ্চলীয় শহর সিডনের কাছে অবস্থিত এ শিবিরটি লেবাননের নিরাপত্তা বাহিনীর এখতিয়ারের বাইরে রয়েছে। এখানকার নিরাপত্তা বজায় রাখার দায়িত্ব শিবিরের মধ্যকার প্রতিদ্বন্দ্বী দলগুলোর ওপরই রয়েছে। তবে সেখানে দলগত বিরোধ খুবই সাধারণ বিষয়।

আরও পড়ুন: রাশিয়ায় ঘূর্ণিঝড়ের তাণ্ডব, নিহত ৮

ক্যাম্পের অভ্যন্তরের একটি সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত শনিবার (২৯ জুলাই) ইসলামপন্থি আল-শাবাব আল-মুসলিম গোষ্ঠীর একজন সদস্য নিহত হলে সহিংসতা শুরু হয়। এ ঘটনায় গ্রুপের নেতাসহ আরও ৬ জন আহত হন।

রোববার (৩০ জুলাই) এ উত্তেজনা ও সহিংসতা সারাদিনই চলতে থাকে। এর জেরে ফাতাহ কমান্ডার আশরাফ আল-আরমাউচিসহ তার ৪ সহযোগী নিহত হন।

আরও পড়ুন: কুয়েত সফরে গেলেন সেনাপ্রধান

এদিকে এক বিবৃতিতে লেবাননের ফিলিস্তিনি শিবিরগুলোর নিরাপত্তা ও স্থিতিশীলতা ক্ষুণ্ন করার লক্ষ্যে জঘন্য ও কাপুরুষোচিত অপরাধ কার্যক্রমের নিন্দা করেছে ফাতাহ।

লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, সহিংসতার সময় ৬ জন নিহতের পাশাপাশি লেবাননের বেশ কয়েকজন সেনাও আহত হয়েছেন।

আরও পড়ুন: পাকিস্তানে বোমা হামলা, নিহত ৩৫

ইউএন এজেন্সি ফর প্যালেস্টিনিয়ান রিফ্যুজিস ইন লেবানন (ইউএনআরডব্লিউএ)-এর পরিচালক ডরোথি ক্রাউস বলেন, শিবিরে সংস্থার কার্যক্রম স্থগিত করা হয়েছে।

এছাড়া সকল পক্ষকে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জাতিসংঘ প্রাঙ্গণের আইনকে সম্মান করার আহ্বান জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

কুলাউড়ার প্রথম সাংসদ ব্যারিস্টার মুন্তাকিম আর নেই

মৌলভীবাজারের কুলাউড়ার প্রথম নির্বাচিত সংসদ সদস্য,...

শ্রীমঙ্গলে ২৯ পিস ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ হো...

ইউটিউবে নতুন যাত্রা শুরু করলেন সালমান খান

ভক্তদের সঙ্গে আরও সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে এবার নিজস্ব ইউটিউব চ্যানেল...

এক হত্যাকাণ্ড, দুই মামলা; দ্বৈত বিচার নিয়ে তুমুল বিতর্ক

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথকেয়ারের প্রধান নির্বাহী...

বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হাসান মাহমুদের হ্যাটট্রিকের কীর্তি

আবুধাবি টেস্টে বল হাতে এক অবিশ্বাস্য ও সোনালী অধ্যায় রচনা করলেন হাসান মাহমুদ।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা