ছবি-সংগৃহীত
জাতীয়

৩১ গাড়িতে বিএনপির আগুন-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক : অবস্থান কর্মসূচির নামে ২৯ জুলাই বিএনপি রাজধানীতে ৭টি গাড়িতে অগ্নিসংযোগ এবং ২৪টি গাড়ি ভাঙচুর করেছে বলে দাবি করেছে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো।

আরও পড়ুন : বিএনপি বৈঠকে না বসায় আমরা হতাশ

রোববার (৩০ জুলাই) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক সামদানী খন্দকারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা, মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান ও সাধারণ সম্পাদক ওসমান আলীর পক্ষ থেকে যৌথভাবে এ সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ২৯ জুলাই বিএনপির ডাকা অবস্থান কর্মসূচির নামে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ঢাকা শহরে চলাচলকারী বিভিন্ন পরিবহনের ৭টি গাড়িতে অগ্নিসংযোগ করেছে। পাশাপাশি তারা অন্তত ২৪টি গাড়ি ভাঙচুর করেছে।

আরও পড়ুন : আমরা পদযাত্রায় বাধা দেই নাই

এতে আরো বলা হয়, ২০১৪-২০১৫ সালেও বিএনপি-জামায়াত আন্দোলনের নামে সারা দেশে ৫ হাজার গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে এবং ৯২ জন শ্রমিককে হত্যা করেছে। অতীতের ন্যায় আবারও আন্দোলন কর্মসূচির নামে সহিংসতা শুরু করেছে তারা। আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও কোনোভাবেই বরদাশত করা যায় না। এ ধরনের ধ্বংসাত্মক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের জরুরিভাবে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াসহ ক্ষতিগ্রস্ত গাড়িগুলোর ক্ষতিপূরণ আন্দোলনকারীদের কাছ থেকে আদায় করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা