ছবি: সংগৃহীত
জাতীয়

সত্যায়নের ভোগান্তি দূর হবে

নিজস্ব প্রতিবেদক: ভবিষ্যতে সরকারি চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে সত্যায়নের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, চাকরিপ্রার্থীদের ভোগান্তি দূর করতে বিষয়টি সহজ করা হবে।

আরও পড়ুন: বিএনপি বৈঠকে না বসায় আমরা হতাশ

রোববার (৩০ জুলাই) রাজধানীতে সচিবালয়ের গণমাধ্যমে কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপে এ কথা বলেন তিনি। বিএসআরএফ সভাপতি ফসিহ উদ্দীন মাহতাবের সভাপতিত্বে সংলাপ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, চাকরিপ্রার্থীদের অভিযোগ, সত্যায়িত করতে গেলে কর্মকর্তারা বিরক্তি প্রকাশ করেন। তাই নিজেই সিল মেরে সত্যায়িত করেন প্রার্থী। আধুনিক যুগে কেউ চাইলেই পাবলিক পরীক্ষার রোল নাম্বার বা অন্য তথ্য দিয়ে ফলাফল জেনে নিতে পারেন।

আরও পড়ুন: ইসি সুষ্ঠু নির্বাচন করতে পারবে

সত্যায়ন প্রক্রিয়া থাকা যৌক্তিক কি না- এমন প্রশ্নে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, এটা আমারও কথা। আমরা ছাত্রজীবনে তা দেখেছি। একটা সিল মেরে দিলে তো হলো। কিন্তু আমারটা অরিজিনাল।

তিনি আরও বলেন, ডিজিটালাইজেশনের যুগে আপনারা নিশ্চয়ই দেখছেন, আমরা পরিবর্তনগুলো করছি। আমাদের বিগ ডাটা, ভোটার আইডিতে এগুলো থেকে যাবে।

আরও পড়ুন: কুয়েত সফরে গেলেন সেনাপ্রধান

ফরহাদ হোসেন বলেন, আপনার ভোটার আইডি কার্ড দেন। সেখানে কিন্তু আপনার সার্টিফিকেটগুলোতে কোথায় কোথায় লেখাপড়া করেছেন, সব চলে আসবে। আপনি চাইলে অনেক ডাটা দেখে নিতে পারছেন।

তিনি বলেন, আমরা যখন এটা করব, তখন কোনো মানুষের একটা কোড নাম্বার থাকবে। কোডটা দিলে কিন্তু সার্টিফিকেট অরিজিনাল কি না দেখে যাবে।

আরও পড়ুন: ডেঙ্গু মোকাবিলায় সব প্রস্তুতি রয়েছে

সেক্ষেত্রে আমার মনে হয়, এটা (সত্যায়ন) অল্প দিনের মধ্যেই উঠে যাবে। আমরা ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। সেখানে আমাদের প্রত্যেকটা কাজ সহজ হয়ে যাবে।

প্রতিমন্ত্রী বলেন, আমি কথা দিচ্ছি, আমরা যত দ্রুত পারি, এটার বিষয়ে কাজ করে সহজ করে দেবো, যাতে কারো ভোগান্তি না থাকে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

মোংলায় নিলামের অপেক্ষায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হা...

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপু...

নওগাঁয় দুটি অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান...

আ’লীগের পদধারী সরকারি স্কুলের প্রধান শিক্ষক  বাচ্চু বেপারী, শিবচরে বিতর্কের ঝড়

মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজা ইউনিয়নের ১৭৪ নং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা