ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিনিধি: ভারতের আহমেদাবাদের শাহিবাগে রাজস্থান হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় প্রায় ১০০ রোগীকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: কানাডায় বিমান বিধ্বস্ত, নিহত ৬

রোববার (৩০ জুলাই) সকালে আহমেদাবাদের ঐ হাসপাতালের বেজমেন্টে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস।

সংবাদ মাধ্যমটি বলছে, খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে অগ্নিনির্বাপণে কাজ করেন। এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ১

স্থানীয় পুলিশ কর্মকর্তা চম্পাবত জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে। হাসপাতালের বেজমেন্টে যেখানে আগুন লেগেছিল, সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে।

এ সময় সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বহুতল ভবনের হাসপাতালটি থেকে প্রায় ১০০ জন রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঐ হাসপাতালটি একটি দাতব্য সংস্থা দ্বারা পরিচালিত হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা