ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

কানাডায় বিমান বিধ্বস্ত, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: কানাডায় আলবার্টার ক্যালগারির পশ্চিমে বিমান বিধ্বস্ত হয়ে ৫ যাত্রী ছয়জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: কারবালায় আগ্নিকাণ্ডে নিহত ৮

গত শুক্রবার (২৮ জুলাই) স্থানীয় সময় রাতে দেশটির পশ্চিমে পাহাড়ি অঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির এই ঘটনা ঘটে।

শনিবার (২৯ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত বিমানটিতে পাঁচজন যাত্রী এবং একজন পাইলট ছিলেন বলে জানিয়েছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)।

আরও পড়ুন: ৬ দেশে বিনামূল্যে গম দিবে রাশিয়া

শুক্রবার রাত ৯ টার দিকে ব্রিটিশ কলাম্বিয়ার স্যালমন আর্মে গির্জার একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য ক্যালগারির কাছে স্প্রিংব্যাঙ্ক বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করে।

আরসিএমপি’র স্টাফ সার্জেন্ট রায়ান সিঙ্গেলটন জানান, রাত সাড়ে ৯টার দিকে বিমানের যাত্রীদের সঙ্গে আত্মীয়রা যোগাযোগ হারিয়ে ফেলেন। এর কয়েক ঘণ্টা পরে বিমানটির গন্তব্যে পৌঁছাতে বিলম্বিত হওয়ার খবর পাওয়া যায়। আর এরপরই অনুসন্ধানে নামে উইনিপেগ-ভিত্তিক রয়্যাল কানাডিয়ান এয়ার ফোর্স (আরসিএএফ)।

আরসিএএফ ক্রুরা ক্যালগারির প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে পাহাড়ি এলাকা কানানাস্কিস কান্ট্রির মাউন্ট বোগার্টে বিধ্বস্ত অবস্থায় নিখোঁজ বিমানের সন্ধান পায়। দুর্ঘটনাস্থলটি কানানাস্কিস গ্রাম থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ছিল।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ ৪

আলবার্টা পার্কস মাউন্টেন রেসকিউয়ের সাহায্যে আরসিএএফ ক্রুরা দুর্ঘটনাস্থলে বেঁচে যাওয়া আরোহীদের অনুসন্ধান করেন। কিন্তু কাউকে জীবিত পাওয়া যায়নি। সিঙ্গেলটন বলেন, বিমানের আরোহী ছয়জনই মারা গেছেন।

অবশ্য নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। বিমানটিতে থাকা ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান সিঙ্গেলটন।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০৪ জনকে আটক...

সুপারিশপ্রাপ্ত বিচারকদের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সূচি প্রকাশ

১৮তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা ২০২৫-এর চ...

যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাওয়ের চেষ্টা যুবশক্তির

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্...

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করে ইতিহাস সোবহানার

নারী ক্রিকেটে শক্তিমত্তায় ও সাফল্যে অন্য যেকোনো দল...

কিডনি রোগের ঝুঁকি বাড়ছে নারীদের, সতর্ক হবেন যে ৫ লক্ষণে

নারীদের দীর্ঘমেয়াদি কিডনি রোগের ঝুঁকি বাড়াতে পারে উচ্চ রক্তচাপ, ডায়াবিটিস, মূ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা