ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

রাশিয়ায় ঘূর্ণিঝড়ের তাণ্ডব, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার মারি এল ডিউতে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বেগে গাছ ভেঙে পড়ে ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ড

রোববার (৩০ জুলাই) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার লেক ইয়ালচিকের সৌন্দর্য্য উপভোগ করার জন্য সেখানে ক্যাম্প স্থাপন করেছিলেন কয়েকশ’ মানুষ । কিন্তু শনিবার (২৯ জুলাই) ঘূর্ণিঝড়ের তাণ্ডবে গাছ উপড়ে পড়ে হতাহতের ঘটনা ঘটে।

ইয়োসকার-ওলা শহরের মেয়র ইয়েভগিনি মাসলোভ বলেছেন, ‘সবশেষ তথ্য অনুযায়ী, মারি এল ডিউতে শনিবারের ঘূর্ণিঝড়ের কারণে আটজন নিহত হয়েছেন।’

রাশিয়ার জরুরি পরিষেবা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনাস্থলে ১০০ জনেরও বেশি উদ্ধারকারী অংশ নিয়েছেন। তারা সেখানকার ধ্বংসস্তূপ পরিষ্কার করছেন। মন্ত্রণালয় আরও জানিয়েছে, সবমিলিয়ে ২৭ জন ব্যক্তি ঝড়ে আহত হয়েছেন।

আরও পড়ুন : কানাডায় বিমান বিধ্বস্ত, নিহত ৬

দেশটির জরুরি পরিষেবা মন্ত্রণালয়ের টেলিগ্রাম পোস্টে বলা হয়, ওই লেকের পাড়ে যারা ছুটি কাটাতে ক্যাম্প স্থাপন করেছিলেন, তারা আবহাওয়ার পূর্বাভাস উপেক্ষা করেছেন।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, যখন ঘূর্ণিঝড়টি আঘাত হানে তখন লেক ইয়ালচিকের পাড়ে কয়েকশ’ মানুষ ক্যাম্প স্থাপন করেছিলেন। আর তারাই এ ঝড়ের কবলে পড়েন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা