সংগৃহীত ছবি
সারাদেশ

রাজশাহী চিনিকলে ভাঙচুর

জেলা প্রতিনিধি: রেশনের চিনি নেওয়াকে কেন্দ্র করে রাজশাহী চিনিকলে তাণ্ডব চালানো হয়েছে। একপর্যায়ে চিনিকলের ২ কর্মচারীকে মারধর করে আহত করা হয়।

আরও পড়ুন: তীব্র শীতে কাঁপছে চুয়াডাঙ্গা

সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রাজশাহী চিনিকলের প্রশাসনিক ভবনে এ ঘটনা ঘটে।

আহত রেশন করনিক শাহীনুর রহমান বলেন, চিনিকলের মৌসুমি কর্মচারী ট্রাক্টরচালক রফিকুল ইসলাম রেশনের এক মন চিনি নিতে আসেন। এসময় তার কাছে চিনির দাম ছাড়াও বস্তার দাম বাবদ ২০ টাকা চাইলে এ নিয়ে তর্ক হয়। এর জেরে রফিকুল ফোন করে তার নিজ এলাকা শ্যামপুরের লোকজনকে ডাকেন। কিছুক্ষণ পর অন্তত ১০-১২ জনের একদল দুর্বৃত্ত চিনিকলে এসে রেশন বিভাগে হামলা করে। হামলার সময় চিনি বিক্রির ৯৪ হাজার টাকা লুটের ঘটনা ঘটেছে। পরে দুর্বৃত্তরা প্রবেশ করেন প্রশাসনিক ভবনে। দ্বিতীয় ও তৃতীয় তলার আটটি কক্ষে বিভিন্ন আসবাবপত্রসহ ৯টি কম্পিউটার ও প্রিন্টার ভাঙচুর করে।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন কবীর জানান, পুলিশ তদন্ত শুরু করেছে। মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে তারা ব্যবস্থা নেবেন।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা