সংগৃহীত ছবি
সারাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি: রাজশাহী জেলায় তানোরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।

আরও পড়ুন: তীব্র শীতে কাঁপছে চুয়াডাঙ্গা

সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ৩টায় তানোরের দেবীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইউএস বাংলা এয়ারলাইন্সের অফিসার জাহিদ আলম (৪৫) ও মোটরসাইকেল চালক পলাশ (২৬)। আহতরা হলেন- ভূপেন (২৬) ও রিয়াজ (৩০)।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র রফিকুল ইসলাম বলেন, সড়কের দেবীপুর পাঁচপির পাকা রাস্তায় একটি খড় বোঝাই গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দুই মোটরসাইকেলে ৪ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ রাজশাহী মেডিকেলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা