আন্তর্জাতিক
প্রেসিডেন্ট নির্বাচন

ফল পাল্টানোর চেষ্টায় অভিযুক্ত ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে ফল পাল্টানোর চেষ্টা করেছিলেন এমন অভিযোগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন : রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

বুধবার (২ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মোট চারটি অভিযোগ আনা হয়েছে। এরমধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণা, স্বাক্ষীকে হেনস্তা এবং রাষ্ট্রের জনগণের অধিকারের বিরুদ্ধে প্রতারণা করার অভিযোগ। তবে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প কোনো ধরনের অন্যায় করার অভিযোগ অস্বীকার করেছেন।

আরও পড়ুন : তারেক-জোবায়দার রায় আজ

এর আগে রাষ্ট্রের গোপন নথির অপব্যবহার এবং এক পর্ন তারকাকে অর্থের মাধ্যমে মুখ বন্ধ রাখার অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল ট্রাম্পকে। এখন তার বিরুদ্ধে আনা হলো তৃতীয় অভিযোগ।

২০২০ সালের নির্বাচন ট্রাম্প হেরে যাওয়ার পরবর্তী দুই মাস এবং ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে ২০২১ সালের ৬ জানুয়ারি তার সমর্থকদের হামলার বিষয়টির ওপর তদন্ত করা হয়েছে।

আরও পড়ুন : ১০ অঞ্চলে ঝড়ের আভাস

আর এ তদন্তে নেতৃত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নিয়োগকৃত বিশেষ কাউন্সেল জ্যাক স্মিথ। তিনি মঙ্গলবার বলেছেন, ‘আমাদের রাজধানীতে ২০২১ সালের ৬ জানুয়ারির হামলাটি আমেরিকার গণতন্ত্রের ওপর গুরুতর আঘাত ছিল।’

অভিযোগপত্রে বলা হয়েছে, ট্রাম্প ক্ষতিসাধনের ষড়যন্ত্র, অসাধু উপায়ে কেন্দ্রীয় সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন।

আরও পড়ুন : দেশে ফিরেছেন ১১৪০১৮ হাজি

অভিযোগপত্রে আরও বলা হয়, তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের দ্বারা জো বাইডেনকে প্রেসিডেন্টে হিসেবে কংগ্রেসের স্বীকৃতি আটকাতে ব্যর্থ হন ট্রাম্প। তা সত্ত্বেও দাঙ্গা-হাঙ্গামার মাধ্যমে তিনি ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলেন।

এদিকে আগামী ২০২৪ সালের নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতার জন্য দৌঁড়ঝাপ করছেন ট্রাম্প। এরমধ্যেই তার বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ আনা হলো। তবে বিষয়টিকে ট্রাম্পের নির্বাচন ক্যাম্পেইন দলের পক্ষ থেকে আগামী নির্বাচনে হস্তক্ষেপ হিসেবে অভিহিত করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা