ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

চীনে ভয়াবহ বন্যায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক : চীনে ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় রাজধানী বেইজিং ও এর আশপাশের এলাকায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও অন্তত ২৭ জন।

আরও পড়ুন : সাধারণ ক্ষমা পেলেন সু চি

মঙ্গলবার (১ আগস্ট) চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে এসব তথ্য জানানো হয়েছে।

গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে দেশটির রাজধানী বেইজিংয়ের আশপাশের এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। কর্তৃপক্ষ ট্রেন স্টেশন বন্ধ ও ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে। বন্যায় অনেক এলাকার বাড়িঘর প্লাবিত ও রাস্তাঘাট ভেঙে গেছে। পানির তোড়ে ভেসে গেছে অনেক গাড়ি।

দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বেইজিং নগরীর পশ্চিমের পাহাড়ি এলাকায় বন্যায় অন্তত ১১ জন মারা গেছেন এবং নিখোঁজ রয়েছেন ২৭ জন। এছাড়া বেইজিংয়ের পার্শ্ববর্তী হেবেই প্রদেশে আরও ৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

এছাড়া বন্যায় ৫ লাখের বেশি মানুষ ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছেন বলে চীনের সরকারি টেলিভিশন চ্যানেল সিসিটিভি জানিয়েছে।

আরও পড়ুন : গার্ডার লঞ্চিং মেশিন পড়ে নিহত ১৬

বেইজিংয়ে গ্রীষ্মকালে সাধারণত মাঝারি মাত্রার বৃষ্টিপাত হয়। তবে গত কয়েক দিনে ভারী বৃষ্টিপাত হয়েছে। যদিও চলতি গ্রীষ্মে রেকর্ড-ভাঙা উচ্চ তাপমাত্রা দেখেছে বেইজিং। এছাড়া চীনের উত্তরাঞ্চলীয় অন্যান্য এলাকায় এই ধরনের তুমুল বৃষ্টিপাত খুব কমই দেখা যায়।

প্রত্যেক বছর গ্রীষ্মের সময় চীনের বিশাল অংশজুড়ে বন্যা দেখা দেয়। তবে চলতি গ্রীষ্মে দেশটির উত্তরাঞ্চলে গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার খবর পাওয়া গেছে।

পরিস্থিতির ভয়াবহতায় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং বন্যাকবলিত এলাকার স্থানীয় প্রশাসনকে আটকা পড়া লোকজনকে উদ্ধার এবং প্রাণহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাসে জরুরিভিত্তিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

আরও পড়ুন : পাকিস্তানের সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা

এর আগে, গত জুলাইয়ের শুরুর দিকে দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় চংকিং অঞ্চলে ব্যনায় অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটে।

প্রসঙ্গত, চীনের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ও ধ্বংসাত্মক বন্যা দেখা দিয়েছিল ১৯৯৮ সালে। ওই বছর দেশটিতে বন্যায় ৪ হাজার ১৫০ জন মারা যান।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

বাংলাদেশের সংবিধানে সংস্কারে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন: ইইউ রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্র...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা