সংগৃহীত ছবি
জাতীয়

রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর সফরে যাচ্ছেন আজ। ইতোমধ্যে মহাসমাবেশ উপলক্ষ্যে খণ্ড খণ্ড মিছিলে মুখরিত হয়ে উঠেছে পুরো নগরী। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তোরণ, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও পোস্টারে সাজানো হয়েছে পুরো রংপুর।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ১০ প্রাণহানি

বুধবার (২ আগস্ট) দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত মহাসমাবেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করবেন বেশ কিছু উন্নয়ন প্রকল্পের।

মহাসমাবেশ ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রংপুর মহানগরী। গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। নগরীর ২১টি পয়েন্টে করা হয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। এক হাজারের বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। প্রবেশ রুট গুলোতে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। সর্বোচ্চ সতর্কতার সঙ্গে জনসভায় আসা-যাওয়া নির্বিঘ্ন করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আরও পড়ুন : চীনে ভয়াবহ বন্যায় নিহত ২০

এদিকে প্রায় এক যুগ পর রংপুরের পীরগঞ্জের লালদীঘির পুত্রবধূ প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর আগমনে আয়োজনের বিন্দুমাত্র কমতি নেই কোথাও। উজ্জ্বীবিত আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাসের ঢেউ বইছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২ আগস্ট) দুপুরে সাড়ে ১২টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে রংপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। পরে দুপুর ২টায় প্রধানমন্ত্রীর হেলিকপ্টার রংপুর ক্যান্টনমেন্ট হেলিপ্যাডে অবতরণ করবেন। দুপুর ২টা ৫ মিনিটে ক্যান্টনমেন্ট হেলিপ্যাড থেকে সড়কপথে রংপুর সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। এ ছাড়াও ২টা ১৫ মিনিটে সার্কিট হাউসে পৌঁছে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৩টায় রংপুর জিলা স্কুল মাঠের জনসভার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। পরে বিকেল ৩টা ৫ মিনিটে জিলা স্কুল মাঠের জনসভায় উপস্থিত হবেন ও সেখানে রংপুর বিভাগের উন্নয়নে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন।

আরও পড়ুন : ১০ অঞ্চলে ঝড়ের আভাস

এদিকে মহাসমাবেশে বক্তব্য শেষ করে একই দিন বিকেল ৫টা ২০ মিনিটে রংপুর ক্যান্টনমেন্টের হেলিপ্যাডের উদ্দেশ্যে সড়কপথে রওনা দেবেন। সেখান থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সমাবেশস্থল পরিদর্শন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, রংপুরের ইতিহাসে সর্ববৃহৎ গণসমাবেশ করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বুধবার (২ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরবঙ্গ নিয়ে তার স্বপ্নের গল্প উন্মোচন করবেন।

আরও পড়ুন : সমস্যা সমাধানে সংলাপ প্রয়োজন

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ রংপুরে এসেছিলেন ২০১৮ সালের ২৩ ডিসেম্বর। এ সময় তিনি রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জে দুটি নির্বাচনী জনসভা করেন। সাড়ে চার বছরের বেশি সময় পর তিনি আবার রংপুরে আসছেন। এর আগে ২০১১ সালের ৮ জানুয়ারি রংপুর জিলা স্কুল মাঠে মহাজোটের জনসভায় উন্নয়নের দায়িত্ব কাঁধে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

ঝালকাঠিতে ছয় পরিবার পেল ব্যাটারিচালিত রিকশা

জীবিকার নতুন স্বপ্ন নিয়ে ঝালকাঠির ছয়টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব...

নিখোঁজের দু-দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিখোঁজের দু-দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে আবুল...

বিশ্বকাপ সেমিফাইনাল: সূচি ও সময়

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে সেমিফাইনালে...

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার দুপুরে রাজধানীর আন্তর...

গৌরীকে নিয়ে অস্ট্রেলিয়ায় আমিরের হানিমুন

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান নতুন জীবনের সূচনা করেই পাড়ি জমিয়েছেন বিদেশে।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা