মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেফতার
সারাদেশ

মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

কামরুল সিকদার, বোয়ালমারী ( ফরিদপুর) : ফরিদপুরের মধুখালি থানা পুলিশ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছেন।

আরও পড়ুন : বছরে ৭.৮ বিলিয়ন ডলার পাচার

গ্রেফতারকৃতরা হলেন মাগুরা সদর উপজেলার পারলা খালকুল পাড়া (বেলতলা) গ্রামের লালমিয়া সেক এর ছেলে আবাবিল সেখ তুহিন (২৬)। নিশ্চিতপুর ইউনিয়নের চাউলিয়া গ্রামের রমজান মন্ডলের ছেলে আবুবক্কার মন্ডল (২৩)।

বুধবার(৭ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে নাওপাড়া ইউনিয়নের নওপাড়া ঘাট থেকে তাদের আটক করা হয়। এসময় চোরদের হেফাজত থেকে দুই টি চোরাই মোটরসাইকেল ডিসকাভার ১২৫ সিসি ও একটি হিরো হোন্ডা উদ্ধার করে।

আরও পড়ুন : শ্রীলঙ্কায় নতুন ৩৭ মন্ত্রীর শপথ

মধুখালি থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, উপজেলার আড়পাড়া ইউনিয়নের গড়িয়াদহ গ্রামের সমীর বিশ্বাস (৪৮) একই গ্রামের নির্মল ডাক্তারের পরিত্যক্ত ধানের চাতালের সামনে ১২৫ সিসি ডিসকভারি মোটরসাইকেল রেখে বিকাল ৪টায় পাশ্ববর্তী জমিতে ঘাস কাটতে যায়। ২০ মিনিট পর সমীর বিশ্বাস ফিরে এসে দেখতে পান সাইকেলটি নেই।

এসময় খোঁজ করতে গিয়ে জানতে পারেন নওপাড়া ঘাটে ইঞ্জিন চালিত নৌকায় করে তিন মোটরসাইকেল চোর পালিয়ে যাচ্ছে। দ্রুত সেখানে উপস্থিত হয়ে সমীর বিশ্বাস স্থানীয় লোকজনের সহায়তা তাদের আটক করে মধুখালি থানা পুলিশকে সংবাদ দেয়।এ সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৩ মোটরসাইকেল চোর এর মধ্যে ২ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি।

আরও পড়ুন : আবহাওয়ার পরিস্থিতি অবনতির পূর্বাভাস

এ ঘটনায় সমীর বিশ্বাস বাদী হয়ে মধুখালি থানায় বৃহস্পতিবারে মামলা করেন।তিনি আরো বলেন বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর ) দুপুরে আসামিদের ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, গ্রেফতারকৃত দুই মোটরসাইকেল চোর গত মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার সময় বোয়ালমারী উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মৃধা পিকুলের চতুল গ্রামের বাসভবনের সামনে থেকে একটি এপাসি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। যাহা বাড়িতে লাগানো সিসি টিভি ফুটেজে গ্রেফতারকৃত চোরদের দেখা যায়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল তারা গুপ্ত-সুপ্ত: আইনমন্ত্রী

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল, তাদের ‘গুপ্ত-সুপ্ত’ বলে মন্তব্...

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থ...

জামিন না পেয়ে আইনজীবী ও স্ত্রীকে কুপিয়ে জখম, মূল আসামি গ্রেফতার

মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিজের আইনজীবী ও তার স্ত...

প্রাকৃতিক উপায়ে যেভাবে ঘর থেকে টিকটিকি দূর করবেন

ঘরে ঢুকতেই দেয়াল বেয়ে টিকটিকি ছুটে বেড়ানোর দৃশ্য অনেকের কাছেই অস্বস্তিকর। যদি...

ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রামের তিনটি জোন ও একটি কর্পোরেট শাখা,...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা