সারাদেশ
ময়মনসিংহের ত্রিশালে

বিএনপির কমিটি বাতিলের দাবি

মো: মনির হোসেন, ত্রিশাল (ময়মনসিংহ): ময়মনসিংহের ত্রিশালে পৌর বিএনপির বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে ত্যাগী ও সরকার দলের নিপীড়ন ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের বঞ্চিত করা এই পকেট কমিটি বাতিল করার দাবিতে আলোচনা সভা করা হয়েছে।

আরও পড়ুন: অবিশ্বাস্য জয়ে ফাইনালে পাকিস্তান

বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ত্রিশাল পৌর শহরের আব্দুর রশিদ চেয়ারম্যান মার্কেটে পৌর বিএনপির সভাপতি প্রার্থী আমিনুল ইসলাম আমিন সরকারের ব‍্যক্তিগত কার্যালয়ে এ আলোচনা সভা করা হয়।

ত্রিশাল পৌরসভার দুইবারের বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম আমিন সরকার তার বক্তব্যে বলেন, ডাঃ মাহবুবুর লিটন তার বাসায় আমাদেরকে ডেকে নিয়ে সম্মলেনের নামে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে এই কমিটি বাতিল করে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি দেওয়ার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবের সুদৃষ্টি কামনা করছি।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে শনাক্ত ও মৃত্যু

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ও ত্রিশাল পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রেজাউল করিম সেলিম, পৌর যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক তারেকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সদস্য আসাদুল হক, ২নং ওয়ার্ডের যুগ্ম আহবায়ক রুহুল আমিন, পৌর বিএনপির ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামাল মিয়া, ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রুহুল আমিন, ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, ৬নং ওয়ার্ড বিএনপির নেতা দেলোয়ার ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন, ৮নং ওয়ার্ড বিএনপির নেতা আরিফ ৯ নং ওয়ার্ড বিএনপির নেতা উসমান গনি কাজল, থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আবুল কালাম, রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুম আলী মেম্বারসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত শুক্রবার প্রায় একযুগ পর দলীয় কার্যালয়ে পৌর বিএনপির সম্মেলনের কাউন্সিল অধিবেশন চলাকালে উপস্থিত কাউন্সিলদের সমর্থন বা ভোট ছাড়াই সুপার ফাইভের ব্যক্তিগত রেজুলেশনের ভিত্তিতে সভাপতি পদে আলেক চান দেওয়ান ও সাধারল সম্পাদক মোশারফ হোসেন মিলনের নাম ঘোষণার পর নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: গায়ের জোরে ক্ষমতা দখল করা যায় না

একপর্যায়ে পদপ্রাপ্ত ও পদবঞ্চিত সমর্থকদের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দু’গ্রুপের সংঘর্ষে বিএনপির ১৫ নেতাকর্মী আহত হন। ওইদিন রাতেই পদবঞ্চিত নেতাকর্মী ও কাউন্সিলররা বিক্ষোভ মিছিল শেষে পূর্নাঙ্গ কাউন্সিলর তালিকা প্রকাশ না করা ও গোপন কমিটি গঠনের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনও করেন। পৌর বিএনপির কমিটি ঘোষণার পর থেকে ত্রিশালে প্রকাশ্যে দলীয় কোন্দল দেখা দিয়েছে। ডা. লিটনের স্বেচ্ছাচারিতা ও জনবিচ্ছিন্ন পকেট কমিটি গঠন নিয়ে নেতাকর্মীদের মাঝে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা