সারাদেশ

আওয়ামী লীগের বর্ধিত সভায় ধাওয়া-পাল্টা ধাওয়া

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালীন বাহিরে জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহিনের সমর্থক এবং নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ইটপাটকেলের আঘাতে এক পথচারী আহত হয়েছে।

আরও পড়ুন : বছরে ৭.৮ বিলিয়ন ডলার পাচার

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জেলা শহর মাইজদীতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আবদুল মালেক উকিল সড়কে এই ঘটনা ঘটে।

জেলা আওয়ামী লীগের একটি সুত্র জানায়, সকাল ১১ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সভা কক্ষে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শুরু হয়। সভায় বাংলাদেশ আওয়ামী লীগের চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় জেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দি। জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি অনুমোদনের পর এই প্রথম বর্ধিত সভায় যোগ দেয় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাংসদ একরামুল করিম চৌধুরী।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেন্দ্রীয় নেতারা প্রবেশের আগ থেকেই আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানিয়ে স্লোগান দেয় জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহিন অনুসারীরা। বেলা সাড়ে ১১টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে পাল্টা স্লোগান দেয় সাংসদ একরামুল করিম চৌধুরীর অনুসারীরা। এসময় দু’গ্রুপের মধ্যে প্রথমে বাকবিতন্ডা, পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় উভয় গ্রুপের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এতে ইটপাটকেলের আঘাতে এক পথচারীর মাথা পেটে যায়। পরে পুলিশ লাঠি চার্জ করে উভয় গ্রুপকে চত্রভঙ্গ করে দেয়।

আরও পড়ুন : শ্রীলঙ্কায় নতুন ৩৭ মন্ত্রীর শপথ

এ বিষয়ে জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ১-২ পর্যন্ত স্থায়ী হয়। তাৎক্ষণিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওপর এক প্রশ্নের জবাবে ওসি বলেন, কোন পথচারী আহত হওয়ার সংবাদ এখন পর্যন্ত তিনি পাননি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হ্যাঁ না নিয়ে বিপাকে ভোটাররা

গণভোটের ভোটপ্রদান করতে গিয়ে বিপাকে পড়ছেন অনেক ভোটার। কেউ কেউ হ্যাঁ না ব্যালটে...

আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু: ভোট দিয়ে বললেন প্রধান উপদেষ্টা

আজ নতুন বাংলাদেশের জন্মদিন এবং সারা দিনব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব ব...

কঠোর নিরাপত্তায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

পটুয়াখালীর দ্বীপ উপজেলা রাঙ্গাবালিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সুষ্ঠ...

নোয়াখালীতে নারী ভোটারদের উপচে পড়া ভিড়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ...

ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত

ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত। সেই সঙ্গে বাং...

হ্যাঁ না নিয়ে বিপাকে ভোটাররা

গণভোটের ভোটপ্রদান করতে গিয়ে বিপাকে পড়ছেন অনেক ভোটার। কেউ কেউ হ্যাঁ না ব্যালটে...

ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত

ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত। সেই সঙ্গে বাং...

বাংলাদেশ গণতন্ত্রের ট্রেনে উঠেছে : সিইসি

বাংলাদেশ গণতন্ত্রের ট্রেনে উঠেছে। গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লা...

নোয়াখালীতে নারী ভোটারদের উপচে পড়া ভিড়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ...

কঠোর নিরাপত্তায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

পটুয়াখালীর দ্বীপ উপজেলা রাঙ্গাবালিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সুষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা