সারাদেশ
বোয়ালমারীতে বাল্য বিয়ে

মেয়ে ও ছেলের মাকে ১৫ হাজার টাকা জরিমানা

কামরুল সিকদার, বোয়ালমারী: ফরিদপুরের বোয়ালমারীতে বাল্য বিয়ে দেয়ার অপরাধে বর ও কনে পক্ষের তিন জনকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

আরও পড়ুন: সশস্ত্র হামলায় ১১ সেনা নিহত

শনিবার (৭ মে) রাত ১১টায় পৌর সভার ৯নং ওয়ার্ড কুশাডাঙ্গা গ্রামে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার বিএস ডাঙ্গী গ্রামের ফিরোজ মোল্যার অপ্রাপ্তবয়স্ক মেয়ের সাথে বোয়ালমারী পৌরসভার ৯ নং ওয়ার্ডের কুশাডাঙ্গা গ্রামের হারুন মীরের ছেলে ইসলাম মীর (২৫) এর বিয়ে হয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম শনিবার রাত এগারোটায় ছেলের বাড়িতে যান।

এ সময় বাল্যবিবাহ দেয়ার বিষয়টি স্বীকার করায় বোয়ালমারী পৌরসভার কুশাডাঙ্গা গ্রামের হারুন মীরের স্ত্রী ও ছেলের মা শরীফা বেগম (৫০), বোয়ালমারী পৌরসভার কুশাডাঙ্গা গ্রামের হোসাইন মোল্যার স্ত্রী ও ছেলের খালা শিরিন শীলা (২৫) এবং চরভদ্রাসন উপজেলার বিএস ডাঙ্গী গ্রামের ফিরোজ মোল্যার স্ত্রী ও মেয়ের মা শামীমা আক্তারের প্রত্যেককে পাঁচ হাজার করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর আলোকে এই অর্থদণ্ড প্রদান করা হয়। পরে অপ্রাপ্তবয়স্ক ওই মেয়েটিকে চরভদ্রাসনের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সদস্যের উপস্থিতিতে তার মায়ের জিম্মায় প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: দেশে করোনা শনাক্ত ২৩

এ সময় উভয় পক্ষ হতে মুচলেকা নেওয়া হয় যে, মেয়ের ১৮ বছর পূর্ণ না হলে তাকে বিবাহসংক্রান্ত কোন কার্যক্রমে জড়িত করা যাবে না।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম বলেন, বাল্য বিবাহ নিরোধে উপজেলা প্রশাসনের ভূমিকা অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে অধিকতর কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা