সারাদেশ

বোয়ালমারীতে ২ জনকে হত্যায় গ্রেফতার ৪

কামরুল সিকদার, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে দুই হত্যা মামলায় আ’লীগ নেতা ও সাবেক এক ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামি করে ৮১ জনের নামে বোয়ালমারী থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন: ১১০ টাকা লিটারেই তেল বিক্রি

উপজেলার ঘোষপুর ইউনিয়নের চর দৈত্তরকাঠি গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আহম্মেদের ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা জামান সিদ্দিকী বাদি হয়ে শনিবার (৭ মে) রাতে এই মামলা করেন।

পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এজাহারনামীয় ৪ জনকে গ্রেফতার করেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রাম্য দলাদলি নিয়ে বিরোধ থাকায় আসামিগণ দীর্ঘদিন যাবত বাদী গোলাম মোস্তফা জামান সিদ্দিকী, তার পরিবার এবং দলীয় লোকজনদের খুন জখম করার কুমতলবে লিপ্ত ছিল। গত ৩ মে (ঈদের দিন) আসামিরা বাদীপক্ষের লোকদের ঘেরাও করে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে এলোপাথাড়িভাবে পিটিয়ে এবং চাপাতি, ছ্যানদা ও রামদা দিয়ে কুপিয়ে জখম করে ঘটনাস্থল ত্যাগ করে। জখমপ্রাপ্ত আকিদুল মোল্যা, খায়রুল ইসলাম, আলমগীর, মাসুদ, জিল্লুর রহমান, মাজেদ ফকির, আমজেদ শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয়রা তাদের সাথে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আকিদুল মোল্যাকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে অপর মারাত্মক আহত খায়রুল ইসলামের মৃত্যু হয়।

এ ঘটনার চারদিন পর উপজেলার ঘোষপুর ইউনিয়নের চর দৈত্তরকাঠি গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আহম্মেদের ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা জামান সিদ্দিকী বাদী হয়ে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মো. ফারুক হোসেনকে প্রধান আসামি করে শনিবার (৭ মে) রাতে বোয়ালমারী থানায় হত্যা মামলা দায়ের করেন। হত্যা করার লক্ষ্যে মারপিট করে সাধারণ, গুরুতর জখম, খুনসহ চুরি, ক্ষতিসাধন ও হুকুমদানের অপরাধে।

আরও পড়ুন: ইউক্রেনে স্কুলে বিমান হামলা

১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৩৮০/৪২৭/১১৪/৩৪ ধারায় এই মামলা করেন। মামলার অপর আসামিরা হলেন, গোহাইলবাড়ি গ্রামের ছমদু শেখের ছেলে মো. নওশের শেখ (৪৫), বজলুর রহমানের ছেলে মাহবুবুর রহমান মুহিত (২৮) ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আরিফুর রহমান (৩৮), নওশের মোল্যার ছেলে আনোয়ার মোল্যা (২৪) ও ছানোয়ার মোল্যা (২২), হাকিম ফকিরের ছেলে হারমুজ ফকির (৩৪), আকবর মোল্যার ছেলে ইকরাম মোল্যা (৩২) ও ইমাম মোল্যা (৩৪) প্রমুখ।

পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এজাহারনামীয় আসামি গোহাইলবাড়ি গ্রামের ছমদু শেখের ছেলে নওশের শেখ (৪৫), একই গ্রামের দেলোয়ার মোল্যা (৩৪), চণ্ডিবিলা গ্রামের মতিয়ার রহমান (৪২) ও দেলোয়ার (৪০)কে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতদের রোববার ( ৮ মে ) দুপুরে বিজ্ঞ ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন: আবারও রাস্তা পরিদর্শনে নামছেন সেতুমন্ত্র...

এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম রোববার দুপুরে বলেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা