সারাদেশ

পীরগঞ্জে ভগ্নিপতির লাঠির আঘাতে সম্বন্ধির মৃত্যু

বদরুল ইসলাম বিপ্লব,ঠাকুরগাঁও : পরকিয়া প্রেমে বাধা দেওয়ায় ঠাকুরগাওয়ের পীরগঞ্জে ভগ্নিপতির লাঠির আঘাতে সম্বন্ধির মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ( ৭ মে ) ভোর রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় ৬ জনকে আসামি করে এজাহার দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে কমছে মৃত্যু ও শনাক্ত

নিহত মকলেসুরের বাড়ি পীরগঞ্জ উপজেলার সেনগাও ইউনিয়নের দেওধা গ্রামে।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার দেওধা গ্রামের আব্দুল বাসেদের মেয়ে সুফিয়া বেগমের সাথে প্রায় ২০ বছর আগে একই ইউনিয়নের দেহানগর গ্রামের মৃত কশিমউদ্দীনের ছেলে মমতাজ আলীর বিয়ে। বিয়ের পর থেকেই সুফিয়াকে অকারণে নির্যাতন করে আসছিল মমতাজ। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠকও হয়। এরই মধ্যে পাশবর্তী রানীশংকৈল উপজেলার মুনিষগাঁও গ্রামের এক নারীর সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে মমতাজ। এতে বাধা দিলে সুফিয়াকে মারপিট সহ নানাভাবে নির্যাতন করে তার স্বামী। খবর পেয়ে গত ৩ মে দুপুরে ভগ্নিপতি মমতাজের বাড়িতে খোঁজ নিতে যায় সুফিয়ার তিন ভাই মকলেসুর, খায়রুল বাসার ও আবুল কালাম। সেখানে কথাবার্তার একপর্যায়ে মমতাজ ও তার বাড়ির লোকজন ঐ তিন ভাইয়ের উপর হামলা চালায়। এক পর্যায়ে মমতাজ বাঁশের লাঠি দিয়ে স্ত্রীর বড় ভাই মকলেসুরের মাথায় আঘাত করে। এতে মকলেসুর মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নেওয়া হয়।

অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানেও তার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর রাত ৩ টার দিকে মকলেসুরের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই খায়রুল বাসার বাদী হয়ে পীরগঞ্জ থানায় মমতাজ সহ ৬ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন।

আরও পড়ুন: দেশ জুড়ে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতের পরিবারের পক্ষ থেকে এজাহার পাওয়া গেছে। মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আসামিদের গ্রেফতারেরও চেষ্টা চলছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা