টঙ্গীবাড়িতে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোর নিহত
সারাদেশ

টঙ্গীবাড়িতে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোর নিহত

মো. নাজির হোসেন : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বেতকা ব্রিজের ঢালে মটরসাইকেল দূর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। নিহত সাজিদ (১৭ ) উপজেলার উত্তর বেতকা গ্রামের মালয়েশিয়া প্রবাসী কাঞ্চন মিয়ার ছেলে। পরিবারে তিন ভাইয়ের মধ্যে মেজ ছিল।

আরও পড়ুন : আ’লীগ সবসময় ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে

জানাগেছে ,সাজিদ আজ শনিবার (৭ মে) দুপুর সোয়া দুইটার দিকে তার ফুফাতো ভাই রাজের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। তার বাড়ির পাশের বেতকা ব্রিজের ঢাল দিয়ে দ্রুত গতিতে মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের রেলিংয়ে মোটরসাইকেল আঘাত করলে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়।

এ সময় ওই স্থানের পথচারী ফিরোজ (২৫) মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়। আহত অবস্থায় প্রায় ১৫ মিনিট রাস্তার মধ্যে পড়ে থাকার পর এলাকাবাসী সাজিদকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, গুরুতর আহত পথচারী ফিরোজ আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। আহত ফিরোজ উপজেলার ছটফটিয়া গ্রামের ইউসুফ‌‌ বেপারীর ছেলে ।

আরও পড়ুন : ঈদের ছুটি শেষে প্রাণ ফিরে পেল রাজধানী‌

ফিরোজের প্রতিবেশীর মোহাম্মদ আমীন বলেন, ফিরোজ একটু বোকা ধরনের ছেলে । সে ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল । মোটরসাইকেলটি তাকে আঘাত করলে সে গুরুতর আহত হয় । পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে তবে তার অবস্থা আশঙ্কাজনক।

বেতকা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি কাউসার খান বলেন, সাজিদ মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হওয়ার পর দীর্ঘক্ষণ রাস্তার মধ্যে আহত অবস্থায় পড়েছিল। এ সময় তাকে কেউ হাসপাতালে না নিয়ে ওই স্থানের উপস্থিত লোকজন দুর্ঘটনার ভিডিও করছিল।

আরও পড়ুন : দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

আরও বলেন, পরে আমরা খবর পেয়ে ঘটনার ১৫ মিনিট পর তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে টঙ্গীবাড়ি থানা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, আমারা‌ লোক মারফতে শুনেছি এক কিশোর সড়ক দুর্ঘটনায় মারা গেছে । তবে আমাদেরকে নিহতের পরিবারের কেউ এ বিষয়ে অবহিত করেনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন

গত জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত হয়েছেন। এস...

নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে আবারও অ...

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বাছাই আজ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং...

আজকের মুদ্রা বিনিময় হার

আন্তর্জাতিক বাণিজ্য ও প্রবাসী আয়ের কারণে বৈদেশিক মুদ্রার লেনদেন বাংলাদেশের অর...

বেলুচিস্তানে নিহত ১০ সন্ত্রাসী

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১০ জন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা