ছবি: সংগৃহীত
জাতীয়

ঈদের ছুটি শেষে প্রাণ ফিরে পেল রাজধানী‌

সান নিউজ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, পবিত্র ঈদুল ফিতর উদযাপন কর‌তে এক কোটি মানুষ ঢাকা ছেড়েছিল। তা‌দের মধ্যে ২০ লাখ মানুষ গত দুই দিনে রাজধানী‌তে ফি‌রে‌ এসেছেন।

আরও পড়ুন: শ্রীলঙ্কায় ফের জরুরি অবস্থা জারি

শনিবার (৭ মে) বিকেলে এ তথ্য জানিয়েছেন মন্ত্রী। মোবাইল অপারেটরদের বরাত দিয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

মোস্তাফা জব্বার জানান, ঈদের ছু‌টি শে‌ষে গত ৫ মে ঢাকায় ফিরেছেন ৬ লাখ ৩২ হাজার ৪৮৫ জন মোবাইল সিম ব্যবহারকারী। আর শুক্রবার (৬ মে) এসে‌ছেন ১৩ লাখ ৯৭ হাজার ৬৮০ জন। সব মি‌লি‌য়ে গত দুই দি‌নে ২০ লাখ ২৯ হাজার ১৬৫ জন সিম ব্যবহারকারী দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকা এসেছেন।

আরও পড়ুন: স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান, এ হিসাব সিম ব্যবহারকারীদের। তাদের অনেকের কাছে একাধিক সিম থাকে। আবার অনেক পরিবার ঢাকা ছেড়েছে, যাদের শিশু বা কিশোরদের কাছে মোবাইল নেই। ঈদে সবচেয়ে বেশি সংখ্যক গ্রামীণফোনের গ্রাহক ঢাকার বাইরে গিয়েছেন। আর ঢাকা ছাড়া মানুষের মধ্যে সবচেয়ে কম ছিল টেলিটকের গ্রাহক।

এর আগে ঈদযাত্রায় মোট সংখ্যা ১ কোটি মানুষ ঢাকা ছেড়েছিল। যার মধ্যে ঈদের আগের রোববার (১ মে) সর্বোচ্চ ২৯ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ছা‌ড়েন।

আরও পড়ুন: আ’লীগ কর্মীকে কুপিয়ে জখম

গত মঙ্গলবার (৩ মে) দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়। ঈদের ছু‌টি শেষে বৃহস্পতিবার (৫ মে) খুলে ব্যাংক-বিমা, অফিস-আদালত।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা