সারাদেশ

স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা

সান নিউজ ডেস্ক: ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক জেরে কুড়াল দিয়ে কুপিয়ে স্ত্রী জুলিয়া খাতুনকে (২৩) হত্যা করেছে পাষণ্ড স্বামী। পরে মাদকাসক্ত স্বামী বাবলুর রহমানকে (২৭) আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর থানার পরিদর্শক (তদন্ত) ইসমাইল হোসেন ও জীবননগর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রাকিবুল হোসেন।

আরও পড়ুন:

শুক্রবার (৬ মে) রাত আটটার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ স্বামী বাবলুর রহমান (২৭) কে আটক করেছে। হত্যাকারী সেজিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে ও তিন সন্তানের মা নিহত জুলিয়া খাতুন একই এলাকার আবুল কালামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবলু মাঝে মধ্যে মাদক সেবন করে এসে প্রায়ই স্ত্রীকে নির্যাতন করত। এ নিয়ে তাদের পরিবারে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। শুক্রবার রাত আটটার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে স্বামী ঘরে থাকা কুড়াল দিয়ে স্ত্রীকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা জুলিয়াকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যায় সে। গ্রামের চৌকিদার খবর পেয়ে দ্রুত বাবলুর রহমানকে আটক করে মহেশপুর থানা পুলিশের হাতে তুলে দেয়।

এ বিষয়ে জীবননগর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রাকিবুল হোসেন বলেন, পরীক্ষা-নিরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে। তার মাথা ও পিঠে ধারালো অস্ত্রের কোপের জখম রয়েছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন:

এ ব্যাপারে মহেশপুর থানার পরিদর্শক (তদন্ত) ইসমাইল হোসেন বলেন, ঝগড়ার এক পর্যায়ে স্বামী উত্তেজিত হয়ে কুড়াল দিয়ে মাথায় আঘাত করে। পরে পরিবারের লোকজন পাশের জীবননগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাষণ্ড স্বামীকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

শেখ হাসিনা ফিরলে আইনি ব্যবস্থা : সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরে আসলে ত...

ঢাকায় রোমানিয়ার ভ্রাম্যমাণ ভিসা মিশন

ইউরোপের দেশ রোমানিয়ায় উচ্চশিক্ষার স্বপ্ন দেখা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সু...

শ্রমিকের সমস্যা যেখানে, শ্রমিক কল্যাণ ফেডারেশন সেখানে : আতিকুর রহমান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, &lsq...

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি, প্যাট্রিয়ট মোতায়েন

ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি হওয়ার প্রেক্ষাপটে নিজেদের ম...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা