বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদালত, ৬ ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা
সারাদেশ
বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদালত

৬ ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদালতে ছয় ব্যবসায়ীকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা এবং তরমুজ কেজিতে বিক্রি করার অপরাধে এই জরিমানা করা হয়।

আরও পড়ুন : সারা বিশ্বে সবকিছুর দাম ঊর্ধ্বমুখী

বৃহস্পতিবার (৫ মে) বিকাল থেকে রাত ৮ টা পর্যন্ত ভ্রাম্যমান আদালতে এসব জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক।

আদালত সুত্রে জানা যায়, বোতলজাত সয়াবিন তেলের মূল্য নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে বিক্রি করা ও কেজিতে তরমুজ বিক্রি করার অপরাধে উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজারের তরমুজ ব্যবসায়ী সিদ্দিক মিয়াকে এক হাজার টাকা, সয়াবিন তেল বেশি দামে বিক্রি করায় মা স্টোরকে ৫ হাজার টাকা, রবিউল স্টোরকে ৩ হাজার টাকা, রাকিব স্টোরকে ৫ হাজার টাকা এবং বোয়ালমারী পৌর বাজারের রাজিব স্টোরকে ৩ হাজার টাকা, জাবেদ বস্রালয়কে পথচারী চলাচলের জায়গায় মালামাল রাখায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন : ইসরাঈলে হামলায় নিহত ৩

বাংলাদেশ দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা এবং ৩০৪০ ধারায় এসব জরিমানা করা হয়।

সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, অনেক অসাধু ব্যবসায়ী সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সয়াবিন তেল ও কেজিতে তরমুজ বিক্রি করছিলো।

আরও পড়ুন : করোনায় ফের বেড়েছে শনাক্ত

এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা