রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
সারাদেশ

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

সান নিউজ ডেস্ক : রংপুর জেলার পাগলাপীরের সলেয়াশাহ এলাকায় একটি মাইক্রোবাস সিএনজিকে ধাক্কা দিলে ৫ জন নিহত ও অন্তত ৩ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : অফিস খুলছে বৃহস্পতিবার

বুধবার ( ৪ মে ) সন্ধ্যা ৭টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের গঙ্গাচড়ার সলেয়াশাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মাইক্রোবাসটিকে আটক করা হয়েছে।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি জানান, সৈয়দপুরগামী একটি মাইক্রোবাস সলেয়াশাহ এলাকায় ইউটার্ন নেয়া একটি সিএনজিকে ধাক্কা দেয়। সাথে সাথেই দুমড়ে-মুচড়ে যায় সিএনজিটি।

আরও পড়ুন : রাশিয়ান তেল আমদানি বন্ধে প্রস্তাব

ঘটনাস্থলে সিএনজির ৩ পুরুষ যাত্রী মারা যাযন। গুরুতর আহত হন ৫ জন। তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় আরো ২ নারী মারা যান। এ ঘটনায় নিহতের সংখ্যা ৫ জনে দাঁড়াল।

নিহতদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- তারাগঞ্জের ইকরচালী নাম ছেয়াদুল ইসলাম ছোপড়া (৩৭) ও সদর উপজেলার পাগলাপীর এলাকার আমজাদ হোসেন (৫১)। অন্যান্য নিহত ও আহতদের পরিচয় এখনো জানা যায়নি।

আরও পড়ুন : ভুয়া শ্রেয়া ঘোষালে খোয়াল ৮ লাখ

হাইওয়ে পুলিশের পাশাপাশি গংগাচড়া ও সদর থানা পুলিশের সহযোগিতায় নিহতদের উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে।

ওসি জানিয়েছেন, ঘটনায় মাইক্রোবাসটিকে আটক করে থানায় নেয়া হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

"নিয়ন্ত্রণ নয়, দায়িত্ব রেগুলেশনে গুরুত্ব": তথ্যমন্ত্রী পার্থ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নিয়ন্ত্রণমূলক অবস্থানে না গিয়...

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন...

ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

ডারউইনে ইতিহাস গড়ার পর ম্যাকাইয়ে এসে মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। গ্রেট ব...

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মিয়ামি

লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মে...

জিয়াউর রহমান শিখিয়েছিলেন, সমালোচনা হলেই থেমে যেতে হয় না: শিক্ষামন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর থেকে নানা আলোচনা-সমালোচনা হলেও কাজ থেকে পিছিয়ে না যাওয়ার দৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা