সারাদেশ

বগুড়ায় মার্কিন নাগরিক খুন

সান নিউজ ডেস্ক: বগুড়ায় আব্দুর রাজ্জাক সরকার (৬৫) নামে এক মার্কিন নাগরিককে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আরও তিনজন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।

আরও পড়ুন: মাদক ব্যবসায়ীর হামলায় আহত পুলিশ

মঙ্গলবার (৩ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বগুড়া সদরের মহিষবাথান বন্দরে ওই ব্যবসায়ীর মায়ের কবর জিয়ারত করে ফেরার পথে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী আব্দুর রাজ্জাক সরকার মহিষবাথান গ্রামের আব্দুল লতিফ সরকারের ছেলে। তিনি আমেরিকার নাগরিকত্ব পেয়ে স্ত্রী সন্তান নিয়ে সেখানেই বসবাস করতেন। তবে বগুড়া শহর ও গ্রামের বাড়িতে তার ব্যবসা প্রতিষ্ঠান ও জায়গা জমি থাকায় বছরের অর্ধেক সময় বগুড়ায় থাকতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মাসখানেক আগে আব্দুর রাজ্জাক সরকারের মা মারা যান। মঙ্গলবার রাতে তিনি বগুড়া শহর থেকে একটি অটোরিকশাযোগে মহিষবাথান গ্রামে যান। সেখানে মায়ের কবর জিয়ারত শেষে একটি দোকানে বসে চা পান করছিলেন। এ সময় তার ভাতিজা ওমর খৈয়ম সরকার রোপনের নেতৃত্বে ৮ থেকে ১০টি মোটরসাইকেলযোগে কয়েকজন তাকে ঘিরে ধরে। এরপর একজন ধারাল অস্ত্র দিয়ে আব্দুর রাজ্জাককে কোপাতে থাকেন। এ সময় তিনি তার ব্যবহৃত লাইসেন্স করা পিস্তল দিয়ে গুলি ছুঁড়তে ছুঁড়তে দৌড়ে পালানোর চেষ্টা করেন। কিছু দূর গেলে ত্রিমোহনী নামক স্থানে আব্দুর রাজ্জাক রাস্তায় পড়ে যান। এ সময় সন্ত্রাসীরা তাকে গুলি করে ও এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক মহিষবাথান গ্রামের এক বাসিন্দা বলেন, রোপন সরকারেরর নেতৃত্বে সন্ত্রাসীরা রাজ্জাক সরকারের ওপর হামলা করলে গ্রামের কিছু লোকজন লাঠিসোটা নিয়ে প্রতিহত করার চেষ্টা করেছে। কিন্তু সন্ত্রাসীদের এলোপাথাড়ি গুলিতে আব্দুল হান্নান নামে একজন গুলিবিদ্ধ হলে গ্রামের লোকজন পিছু হটে।

স্থানীয়দের ভাষ্য, আব্দুর রাজ্জাকের পরিবারের সবাই আমেরিকা থাকায় সম্পত্তি দখলের উদ্দেশ্যে ভাতিজা রোপনের নেতৃত্বে তাকে হত্যা করা হয়।

আরও পড়ুন: ইউক্রেনে রুশ হামলায় নিহত ২১

এদিকে, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে গুলিবিদ্ধ আব্দুল হান্নান ছাড়াও জনি ও আল আমিন নামে আরও দুই যুবক গুলিবিদ্ধ অবস্থায় মঙ্গলবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক বলেন, সন্ত্রাসীদের মধ্যে গুলিবিদ্ধ জনি ও আল আমিনকে আটক দেখানো হয়েছে। এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা