খেলা

ব্রাজিলে বড় ধাক্কা, ইনজুরিতে ছিটকে পাকেতা

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হওয়ার আগেই বড় ধরনের দুশ্চিন্তায় পড়েছে ব্রাজিল শিবির। দলের অন্যতম নির্ভরযোগ্য মিডফিল্ডার লুকাস পাকেতা চোটের কারণে শেষ ষোলোর ম্যাচে খেলতে পারবেন না। মেডিক্যাল পরীক্ষায় তার বাঁ ঊরুর পেছনের পেশিতে আঘাত ধরা পড়েছে।

জাপানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই অস্বস্তি অনুভব করেন পাকেতা। বিরতির সময় খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায় তাকে। ব্যথায় কষ্ট পেতে থাকা এই ফুটবলারকে সে সময় সতীর্থ নেইমার ও এন্দ্রিক সান্ত্বনা দেন। দ্বিতীয়ার্ধে তার পরিবর্তে মাঠে নামেন এন্দ্রিক।

মঙ্গলবার করা স্ক্যান রিপোর্টে নিশ্চিত হয়েছে যে, পাকেতার হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রেখে পাকেতার দ্রুত পুনর্বাসনের কাজ শুরু করা হয়েছে। তবে তিনি ঠিক কতদিন মাঠের বাইরে থাকবেন, সে বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।

বিশ্বকাপে এখন পর্যন্ত ব্রাজিলের প্রতিটি ম্যাচেই শুরুর একাদশে ছিলেন পাকেতা। মাঝমাঠে তার ধারাবাহিক পারফরম্যান্স দলের জন্য ছিল গুরুত্বপূর্ণ। ফলে শেষ ষোলোর মতো গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে তার অনুপস্থিতি ব্রাজিলের কৌশলে বড় প্রভাব ফেলতে পারে।

এর আগে উইঙ্গার রাফিনহাও ইনজুরিতে পড়েছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন পাকেতা। ফলে নকআউট পর্বে কোচিং স্টাফকে নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে।

এদিকে গ্রুপ পর্ব সফলভাবে শেষ করে শেষ ষোলো নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এখন তারা অপেক্ষায় রয়েছে নকআউটে প্রতিপক্ষ জানার। নরওয়ে ও আইভরি কোস্টের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের বিপক্ষেই মাঠে নামবে ব্রাজিল।

পাকেতার অনুপস্থিতি ব্রাজিলের জন্য বড় ধাক্কা হলেও দ্রুত সুস্থ হয়ে টুর্নামেন্টে ফিরতে পারবেন—এমন আশাই করছে দলটির সমর্থক ও টিম ম্যানেজমেন্ট।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা