সারাদেশ

মাদক ব্যবসায়ীর হামলায় আহত পুলিশ

সান নিউজ ডেস্ক: কুড়িগ্রামের চিলমারীতে মাদক ব্যবসায়ীর হামলায় আহত আহত হয়েছেন পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। ইয়াবা ব্যবসায়ীকে আটক করতে গিয়ে আহত হন তিনি। তবে শেষ রক্ষা হয়নি ওই মাদক ব্যবসায়ীর। ৩০ পিস ইয়াবাসহ আটক হন তিনি।

আরও পড়ুন: ১ কেজি গাঁজা ও ১০৭০ ইয়াবা উদ্ধার

মঙ্গলবার (৩ মে) রাত পৌনে দশটার দিকে উপজেলার রমনা ইউনিয়নের জোরগাছ বাজারের কাছে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যের নাম রতন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আর অভিযুক্ত মাদক ব্যবসায়ীর নাম নুর আলম পাকড়া (৪৮)। তিনি উপজেলার থানাহাট ইউপির সবুজপাড়া গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, সংবাদের ভিত্তিতে চিলমারী মডেল থানার এ,এস, আই রতন কুমার রায় ও কনষ্টবল মিলন জোড়গাছ নতুন বাজারের কাঠ হাটিতে গিয়ে মাদক বিক্রেতা নুর আলম পাকড়া(৪৮) কে জিজ্ঞাসাবাদ করার সময় মাদক বিক্রেতা এএসআই রতন কুমার রায়কে জোরে ধাক্কা মারলে তিনি কাঠের উপরে পড়ে গিয়ে প্রায় দেড় মিনিট সজ্ঞাহীন হয়ে পড়ে থাকেন। এ সময় সঙ্গীয় কনষ্টবল মিলন নুর আলমকে জাপটে ধরেন। পরে এএসআই রতন কুমার রায় জ্ঞান ফিরে পেলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি শেষে নুর আলম পাকড়াকে ৩০পিস ইয়াবাসহ আটক করতে সক্ষম হয় পুলিশ।

আরও পড়ুন: আনুষ্ঠানিক ‘যুদ্ধ’ ঘোষণার পথে পুতিন

অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের বরাত দিয়ে পুলিশ পরিদর্শক প্রাণ কৃষ্ণ দেবনাথ জানান, মাদক ব্যবসায়ী নুর আলমকে আটক করতে গেলে সে পুলিশ সদস্য রতনকে আঘাত করে ও ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে ওই পুলিশ সদস্য আহত হন। তবে অন্য পুলিশ সদস্যরা মিলে নুর আলমকে আটক করতে সক্ষম হন। পরে তাকে তল্লাশি করে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

চিলমারী থানার পরিদর্শক (তদন্ত) প্রাণ কৃষ্ণ দেবনাথ এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামি নুর আলমের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং পুলিশ সদস্যের ওপর হামলার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন। তাকে বুধবার আদালতে পাঠানো হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

বাবুগঞ্জে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে তা...

দূর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শ...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

পুলিশের ব্যারিকেডে উঠে রাহুল গান্ধীর হুশিয়ারি

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি...

প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা আপাতত নেই

এমপিওভুক্ত হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা